Protest

Nabanna Abhijan: প্রিজন ভ্যানে তোলা হলো শুভেন্দু’কে, আদলতে যাওয়ার হুমকি! গার্ডরেল, ব্যারিকেডে ছয়লাপ কলকাতা, তমলুকে মার খেল তৃণমূল নেতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: নজিরবিহীন পুলিশি তৎপরতা। হাওড়া ব্রিজ থেকে হুগলি ব্রিজ সর্বত্র গর্ত করে বসানো হয়েছে লোহার গার্ডরেল। শুভেন্দু-কে আটকাতে স্টিলের ব্যারিকেড। এক পা-ও এগোনোর উপায় নেই! নবান্ন অভিযানের শুরুতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। পিটিএসে দ্বিতীয় হুগলি সেতুর মুখেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় শুভেন্দু, লকেট, রাহুল সিনহা-কে। পুলিশ আধিকারিকদের সঙ্গে বাকযুদ্ধে জড়ি পড়েন বিরোধী দলনেতা।‌ বলতে থাকেন, “আপনার মা-কে ডাকুন। লেডি কিম-কে ডাকুন। উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছেন বাংলাকে। গোটা দেশ দেখুক।” শুভেন্দু আদালতে যাওয়ার হুঁশিয়ারি-ও দেন। বলেন, “বিরোধী দলনেতাকে এইভাবে আটকানোর অধিকার নেই। এক্ষুনি আদালতে যাব।” কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তার আগে আটক করা হয় লকেট, রাহুলকেও।

পুলিশের সঙ্গে বচসা :

এদিকে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় কার্যত ধুন্ধুমার বেধে যায়। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে আটকে দেওয়ায় পথ অবরোধ করে গেরুয়া শিবির। বিক্ষোভ চলাকালীন সেখান পৌঁছে যান তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানা। তাঁকে দেখেই তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। তারক জানা তৃণমূল পরিচালিত রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, “গন্ডগোল থামাতে এসেছিলাম। পুলিশের সঙ্গে কথা বলছিলাম। বিজেপি কর্মীরা তেড়ে এসে মারধর করে।” এদিকে, হাওড়া-হুগলি ব্রিজে ওঠার আগেই যেভাবে গর্ত খুঁড়ে ব্যারিকেড করা হয়েছে তাতে একদিকে যেমন শহর কলকাতায় ভয়াবহ যানজট তৈরি হয়েছে, ঠিক তেমনই এই ধরনের পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক!

আটক শুভেন্দু:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago