Murder

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পশ্চিম মেদিনীপুরে স্ত্রী-কে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ভিলেজ পুলিশ স্বামীর বিরুদ্ধে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে, স্ত্রী-কে খুন করে, ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে! ঘটনাটি ঘটেছে সবং থানার দেভোগ অঞ্চলের তেমাথানি’র লুটুনিয়া এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম নীলিমা দাস মাইতি। বয়স আনুমানিক ৩০। অভিযোগ তাঁর ভিলেজ পুলিশ স্বামী সুরজিৎ মাইতি’র দিকে। তিনি দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিস বলে জানা গেছে। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শ্বশুরবাড়ি থেকে নীলিমা’র ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। প্রত্যেকেরই অভিযোগের আঙুল নীলিমা’র স্বামী সুরজিতের দিকে! ঘটনাস্থলে এ নিয়ে উত্তেজনাও তৈরি হয়। সবং থানার পুলিস আধিকারিকরা পৌঁছে পরিস্থিতির সামাল দেন। শুক্রবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মর্মান্তিক পরিণতি :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

এদিকে, ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, জামাই সুরজিৎ এর সঙ্গে স্থানীয় এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণে, সংসারে অশান্তি লেগেই থাকত। এই নিয়ে, বেশ কয়েকবার আলোচনাও হয়। তা সত্ত্বেও, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তারপরই স্ত্রী-কে খুন করে, গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় স্বামী সুরজিৎ! ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বলেও জানা গেছে। সবং থানার পুলিস ওই ভিলেজ পুলিশ-কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago