Paschim Medinipur News

Election Results: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে লক্ষ্মীর ভান্ডারের জয়-জয়কার! কুড়মিদের দখলে শালবনীর ৭টি আসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: দুর্নীতি, কর্মসংস্থান সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও জঙ্গলমহল সহ গ্রামবাংলা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রীতেই ভরসা রাখলো! পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী জেলা এবং রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই থাকছে। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও প্রতিটি ব্লকেই তৃণমূলের জয়জয়কার। হাতে গোনা দু-একটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। তবে, বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আসন বিজেপি ছাড়াও সিপিআইএম, কংগ্রেস এবং নির্দলরা দখল করেছে। এর মধ্যে, শালবনীতে কুড়মিরা ৭টি গ্রাম পঞ্চায়েত আসনে (৪নং বাঁকিবাঁধ অঞ্চলে ৬টি এবং ৩নং শালবনীতে ১টি) জয়ী হয়েছে। এদিকে, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী-সমর্থকেরা এই জয়কে আসলে লক্ষ্মীর ভান্ডারের জয় হিসেবেই চিহ্নিত করতে চাইছেন!

লক্ষ্মীর ভান্ডারের জয়-জয়জয়কার:

এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী:
*ঘাটাল মহকুমা*
মোট গ্রাম পঞ্চায়েত ৪৮ || তৃণমূল: ৪৩, বিজেপি ৪, টাই ১
•দাসপুর-১ ব্লকের ১০ টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১০টি, অন্যান্য ০
•দাসপুর-২ ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১৩, বিজেপি ১ (রানিচক)
•ঘাটাল ব্লকের ১২টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৯, বিজেপি ৩ ( সুলতানপুর, ইড়পালা, মনোহরপুর১)
•চন্দ্রকোণা-১ ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৬, অন্যান্য ০
•চন্দ্রকোণা-২ ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৫, টাই ১ (বান্দিপুর-১ জিপিতে তৃণমূল ৭, বিজেপি ৭ সিপিএম ১)।

শালবনী ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের ৯টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করেছে। ১টি (৫নং লালগড়িয়া) বিজেপি দখল করেছে (৮-৭)। কেশিয়াড়ির ৯’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি দখল করতে চলেছে তৃণমূল। একটিতে এগিয়ে বিজেপি। এখনো গণনা চলছে। কেশপুর, মেদিনীপুর সদর ব্লক, দাঁতন (১ ও ২), গড়বেতা (১ ও ৩), পিংলা-তে সবকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। গড়বেতা-২, সবং, ডেবরা, মোহনপুর, খড়্গপুর গ্রামীণ (১ ও ২), নারায়ণগড়ে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আসন বিরোধীরা (বিজেপি/ সিপিআইএম কিংবা কংগ্রেস দখল করেছে। তবে, গ্রাম পঞ্চায়েতগুলি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে চলেছে। ডেবরার ৩টি গ্রাম পঞ্চায়েত আসন বিরোধীরা দখল করতে চলেছে। ১১টি দখলে থাকছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। বিকেল সাড়ে তিনটা নাগাদ বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির আসনের ভোট-গণনা শুরু হয়েছে। তারপর শুরু হবে জেলা পরিষদের ভোট-গণনা।

তৃণমূলের দখলেই বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago