Shootout

Kharagpur: পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের আগের রাতেই খড়্গপুরে শুট আউট! রাস্তাতেই লুটিয়ে পড়লেন গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ জুলাই: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। আর, তার ঠিক আগের রাতেই ‘রেল শহর’ খড়্গপুরে শুট আউটে মৃত্যু হল এক যুবকের! সোমবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ৯ নম্বর ওয়ার্ড ও ১৬ নং ওয়ার্ডের মাঝামাঝি গাঁটারপাড়া এলাকায়। এক দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয় সঞ্জীব যাদব ওরফে জিলা ছোটু (৩১) নামে এক যুবকের। ওই যুবক বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ইতিমধ্যে সনু মিশ্র নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।

খড়্গপুরে ঘটনাস্থল :

সূত্রের খবর অনুযায়ী, দুই দুষ্কৃতী কিংবা দুই গ্যাং- এর মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা! তবে, নির্বাচনের ফলাফলের আগের রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। জানা যায়, সোমবার রাতে ছোটু যাদব তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি (কুমোরপাড়া এলাকায়) ফেরার পথে তাঁকে লক্ষ্য করে প্রথমে পাথর ছোড়া হয়। এরপরই, ছোটু যাদব রাস্তায় পড়ে যাওয়া মাত্র তাঁর মাথায় দুই রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটু যাদবের। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠায়। মাত্র ১ ঘন্টার মধ্যেই দুষ্কৃতী সনু মিশ্র-কে গ্রেফতার করা হয়। পুরানো কোনও বিবাদ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “ঘটনায় একজনকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।” প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই শ্রীনু নাইডু হত্যা মামলায় ‘রেল মাফিয়া’ রাম বাবু সহ ১৩ জন বেকসুর খালাস হয়। আর তারপরেই এই শুট আউটের ঘটনা! তদন্তে পুলিশের তরফে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago