Recent

Paschim Medinipur: গভীর ড্রেনে পড়ল ষাঁড়! উদ্ধার করতে এসে রীতিমতো হিমশিম খেতে হল দমকল বাহিনীকে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: গভীর ড্রেনে পড়ে যায় ষাঁড়! আর, তাকে উদ্ধার করতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হল দমকল বাহিনীকে। ঘটনাটি ঘটে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। জানা যায়, মঙ্গলবার বিকেলে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে থাকা একটি গভীর ড্রেনে পড়ে যায় একটি ষাঁড়। বেশ কিছুক্ষণ ধরে ষাঁড়টি ড্রেন থেকে ওঠার চেষ্টা চালিয়ে যায়। তবে, চেষ্টা বিফলে যায়! এরপরই, স্থানীয়রা খবর দেন দমকল বিভাগে।

উদ্ধার করা হল :

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল বাহিনী ষাঁড়টিকে উদ্ধার করতে এলে, রীতিমতো বিপাকে পড়তে হয় তাঁদের। গভীর ড্রেনের মধ্যেই ছোটাছুটি শুরু করে ষাঁড়টি। অবশেষে দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় ষাঁড়-টিকে উদ্ধার করা সম্ভব হয়। এক কথায় ষাঁড় উদ্ধার ঘিরে হুলস্থুল পড়ে যায় ঘাটাল পৌর এলাকায় (কুশপাতার) কলেজ মোড়ের প্রগতি বাজার সংলগ্ন রাজ্য সড়কের ধারে। উল্লেখ্য যে, এই ড্রেনের ঠিক পাশেই ঘাটাল কলেজে চলছে ভোট গণনা। অন্যদিকে, গভীর ড্রেনে ষাঁড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয় ঘাটাল কলেজ মোড় এলাকায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago