Paschim Medinipur

Midnapore: “বাংলার মসলিন টেক্কা দিচ্ছে ঢাকার মসলিনকে!” মেদিনীপুরে ৪১তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধনে এসে বললেন রাজ্যের মন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: শুধুই কাশের দোলা নয়, শহর মেদিনীপুরে পুজোর আগমনী মানে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত তাঁত মেলাও! মঙ্গলবার বিকেলে ৪১-তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হল সাড়ম্বরে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা পরিষদের সদস্যরা। এবার বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, চব্বিশ পরগনা, হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৯৭টি স্টল এসেছে। মেলা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত জেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন:

মঙ্গলবার মেলা উদ্বোধন করে রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, “আর কলকাতা যাওয়ার প্রয়োজন নেই; সারা বাংলার শ্রেষ্ঠ তাঁতের কাপড়গুলো মেদিনীপুরেই পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা তে বাংলার তাঁত এখন বিদেশেও প্রশংসিত। বাংলার মসলিন ঢাকার মুসলিনকেও টেক্কা দিচ্ছে।” তিনি স্মরণ করিয়ে দেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাম্রলিপ্ত স্পিনিং মিলর উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। সেই মিলের সুতো দিয়েই স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক তৈরি হচ্ছে। তাঁর প্রচেষ্টাতেই বিষ্ণুপুরের বালুচরি, সবংয়ের মাদুর, পিংলার পট জি.আই ট্যাগ পেয়েছে।” তিনি আশা প্রকাশ করেছেন গত বছরের (সেপ্টেম্বর, ২০২২) ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসাকেও ছাড়িয়ে যাবে এবারের তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা।

তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago