Paschim Medinipur

Medinipur: চড়কে ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, প্রাণ হারালেন ক্লাবের সম্পাদক! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় গ্রেপ্তার একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: প্রতি বছরই নাকি চড়ক বা গাজন উৎসবকে কেন্দ্র করে একই গ্রামের দুই পাড়ার মধ্যে অশান্তি লেগে থাকে! এবার সেই অশান্তিরই বলি হলেন একজন। তিনি আবার এই চড়ক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা ক্লাবের সম্পাদক! বছর ৬০’র মৃত ওই ব্যক্তির নাম ষষ্ঠী দুলে। রবিবার গভীর রাতে (বা, সোমবার ভোর রাতে) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার দুলে পাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে গড়বেতা থানার পুলিশ বেশ কয়েকজনকে (৬ জনকে) গ্রেফতার করেছে বলে জানা গেছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দুলে পাড়ার চড়ক অনুষ্ঠান:

মৃতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত্রি সাড়ে এগারোটা-বারোটা নাগাদ গড়বেতা সংলগ্ন দুলে পাড়া গ্রামের দুই গোষ্ঠীর (বা, দুটি পাড়ার) মধ্যে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে অশান্তি বাধে। গভীর রাতেই ইঁট বৃষ্টি শুরু হয় পরস্পরের মধ্যে! গন্ডগোলের মাঝখানে পড়ে মৃত্যু হয় স্থানীয় ক্লাবের সম্পাদক ষষ্ঠী দুলের। তিনি PWD দপ্তরের কর্মী বলে জানা যায়। সোমবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে দাঁড়িয়ে তাঁর ছেলে (বুম্বা দুলে) অভিযোগ করেন, “প্রতি বছরই হাই স্কুল পাড়ার ছেলেরা চড়কে অশান্তি বাধায়। এবার তাদের নৃশংস আক্রমণে আমার বাবার মৃত্যু হল। ৬০-৭০ জন মিলে আক্রমণ করে। ইঁটের আঘাতে বাবার মৃত্যু হয়!” তাঁর আরও অভিযোগ, “প্রতি বছরই হাই স্কুল পাড়ার ছেলেরা আমাদের অনুষ্ঠান (চড়ক) নষ্ট করার চেষ্টা করে। ২ বছর আগে ৭ জনের মাথা ফাটিয়ে দিয়েছিল। এবার আমার বাবা প্রাণ হারালেন!” জানা যায়, অভিযুক্ত পাড়ার বা গোষ্ঠীর ছেলেদের ডিজে বক্স বাজাতে নিষেধ করার পরই অশান্তি শুরু হয়। আর মারামারির মধ্যে পড়ে, মাথায় ইঁটের (বা, পাথরের) আঘাতে মৃত্যু হয় দুলে পাড়ার ওই ক্লাবের সম্পাদক ষষ্ঠী দুলের! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago