Weather Update

Weather Alert: সাড়ে ৪২ ডিগ্রি! মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা শহর মেদিনীপুরে, শুক্রবার পর্যন্ত জেলা জুড়ে তাপপ্রবাহের ‘হলুদ সতর্কতা’; পুড়বে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: সবে বৈশাখের ২ (১৫ এপ্রিল)। তাতেই পুড়ে ছারখার শহর মেদিনীপুর সহ প্রায় গোটা জঙ্গলমহল! সোমবার সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগ (Meteorological Park) জানিয়ে দিল, সোমবার মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার (বা, পশ্চিম মেদিনীপুর জেলার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৪৬ (42.46) ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেই জানা গেছে তথ্য ও পরিসংখ্যান ঘেঁটে। এর আগে, গত ৫ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩২ ডিগ্রি সেলসিয়াস। ১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল অর্থাৎ ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২২ ডিগ্রি সেলসিয়াস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, সোমবার মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার গড় তাপমাত্রা ছিল ৩৩.৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮.৬ শতাংশ।

গরম থেকে মুক্তির খোঁজে:

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে সোমবার দুপুরেই জানিয়ে দেওয়া হয়েছে, আজ (১৫ এপ্রিল) থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনাতে তাপপ্রবাহের ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি থাকবে। শুধু তাই নয়, এই জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, প্রবল লু বা তাপপ্রবাহের পরিস্থিতির জন্য ইতিমধ্যে জেলাবাসীকে সতর্ক করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরী। আগামী ৪-৫ দিন দুপুরের দিকে বয়স্ক ও শিশুদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, হালকা ও সুতির পোশাক পরিধান করা ছাড়াও; প্রচুর পরিমাণে পানীয় জল কিংবা জলীয় খাবার-দাবার গ্রহণ করতে হবে। শসা, তরমুজ জাতীয় ফলমূল; ORS, ডাবের জল প্রভৃতি খাওয়ার পরামর্শ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্যকর্তা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago