Paschim Medinipur

শ্বশুর বিজেপি কর্মী, পশ্চিম মেদিনীপুরের অন্তঃসত্ত্বা দুই বধূ বঞ্চিত মুখ্যমন্ত্রীর সাধের ‘জননী সুরক্ষা যোজনা’ থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: “রাজনীতির আমি, রাজনীতির তুমি, রাজনীতিতেই মরে-বাঁচে সব বাঙালি”! বঙ্গ-রাজনীতি সম্পর্কে প্রায়শই শোনা যায় এই আপ্তবাক্যটি। আর, এই বাক্যের সত্যতাও প্রতি মুহূর্তেই খুঁজে পাওয়া যায়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃসত্ত্বা বা গর্ভবতী বধূদের সহায়তার জন্য নিয়ে এসেছেন ‘জননী সুরক্ষা যোজনা’। কিন্তু, পশ্চিম মেদিনীপুরে দেখা গেলো, রাজনীতির যাঁতাকলে পড়ে মুখ্যমন্ত্রী’র সাধের ওই প্রকল্প থেকে দুই অন্তঃসত্ত্বা গৃহবধূ বঞ্চিত হলো! তাঁদের অপরাধ- শ্বশুর সক্রিয়ভাবে বিজেপি করেন। ঘটনাটি খড়্গপুর- ২ ব্লকের পপরআড়া- ২ গ্রাম পঞ্চায়েতের ডিঙো বাগানপাড়া এলাকার। মানিক দাসের দুই পুত্রবধূ যথাক্রমে ৯ মাস ও ৫ মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, দু’জনই ‘জননী সুরক্ষা যোজনা’র আওতায় আসেনি। বিডিও’কে দিন দশেক আগে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি।

জননী সুরক্ষা যোজনা থেকে বঞ্চিত :

প্রসঙ্গত, জননী সুরক্ষা যোজনার আওতায় থাকলে প্রসূতিরা চিকিৎসা, ওষুধ, মাতৃযান সহ নানা সুবিধা পান। কিন্তু, সেই সুবিধা থেকেই বঞ্চিত করা হয়েছে ডিঙো গ্রামের দুই গৃহবধূকে। অভিযোগ,‌ স্থানীয় বিজেপি কর্মী মানিক দাসের দুই ছেলে উত্তম ও গৌতমের স্ত্রী’দের ওই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করা হয়নি! মানিক বললেন, “অন্য রাজনৈতিক দল করা কি অপরাধ? আমার ছেলে, বৌমাদের সেজন্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হবে?” উত্তমের দাবি, “গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শংসাপত্র আনতে গিয়েও প্রধান ও উপ প্রধানের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। আমরা শংসাপত্রের আবেদন করলে উপ প্রধান আমার মুখের উপর কাগজ ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপি করি বলে কোনও সুযোগ সুবিধা দেওয়া হবেনা! আমার বাবা বিজেপি কর্মী হওয়ায় আমার স্ত্রী দুর্গাকে ও আমার ভাইয়ের বউকে এখনও জননী সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে আমরা কি করব? দিনমজুরি করে আমার সংসার চলে!” তবে, স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ‘হেলথ কার্ড’ হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান তৃণমূলের কাকলি মানার দাবি, “ওঁরা মিথ্যে কথা বলছেন। আমি ওইদিন অফিসেই যাইনি। উপ প্রধানের সঙ্গে ওদের কথা হয়েছে। আমার কাছে এলে শংসাপত্র দিয়ে দেব।।” অভিযুক্ত উপ প্রধান সনাতন বেরা বলেন, “আমার কাছে ওঁরা আসেনি!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago