Paschim Medinipur

Medinipur: মাঠের লক্ষ্মী ঘরে পৌঁছনোর আগেই পুড়ে ছাই নাড়ার আগুনে! হাহাকার পশ্চিম মেদিনীপুরের গ্রামে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: মাঠের লক্ষ্মী ঘরে পৌঁছনোর আগেই পুড়ে ছাই! নেপথ্যে সেই ‘নিষিদ্ধ’ নাড়ার আগুন। ধান কাটার মরসুমেই ধান জমিতে নাড়া পোড়ানোর আগুনে ভস্মীভূত হয়ে গেল ৩ বিঘা জমির পাকা ধান। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের খামরা এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা দামোদর দাস ভাগে ৩ বিঘা ২ কাঠা জমি চাষ করেছিলেন। পাশাপাশি জমিগুলিতে ধান উঠে গেলেও, দামোদরের জমিতে পাকা ধান ছিল। পাশের জমিগুলিতে ধান উঠে যাওয়ায় জমিতে নাড়া পোড়ানো চলছিল। আর সেই নাড়া পোড়ানোর আগুন থেকেই দামোদরের জমিতে আগুন লেগে পুড়ে যায় প্রায় ৩ বিঘা জমির ধান!

নাড়ার আগুনে পুড়ে ছাই:

আবেদন:

জানা যায়, জমি থেকে দামোদরের বাড়ি প্রায় ২ কিলোমিটার দূরে। খবর পেয়েই বাড়ি থেকে দৌড়ে এলেও ততক্ষণে সব শেষ! জমিতেই মাথায় হাত দিয়ে বসে পড়েন দামোদর। শুক্রবার সকালে বিষয়টি তিনি ডেবরা পুলিশ-প্রশাসনকেও জানিয়েছেন। পুলিশ আধিকারিকরা গিয়ে পরিদর্শনও করেছেন। পাশাপাশি ডেবরা ব্লকের কৃষি আধিকারিকও জমি পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে দামোদর জানিয়েছেন, প্রায় ৫০-৬০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে তাঁর! এই বিষয়ে ডেবরার বিডিও (BDO) প্রিয়ব্রত রাঢ়ী জানিয়েছেন, “আমরা নাড়া পোড়ানো নিয়ে বারবার সতর্ক করছি। তবুও, কিছু মানুষ প্রশাসন ও কৃষি দফতরের বার্তা অমান্য করে এই কাজ করছেন। দ্রুত আমরা ব্যাবস্থা নেব।” তিনি এও জানিয়েছেন, কৃষি আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago