Paschim Medinipur

Medinipur: সরকারি জায়গায় ‘বে-সরকারি’ বাড়ি সরকারি কর্মীর! ‘বুলডোজার’ আসার আগে ভেঙে ফেললেন নিজেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: এবার সরকারি জায়গায় ‘বে-সরকারিভাবে’ বা ‘বেআইনিভাবে’ (পড়ুন, অবৈধ উপায়ে) বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠল খোদ গ্রাম পঞ্চায়েত অফিসের নির্মাণ সহায়ক তথা সরকারি কর্মীর বিরুদ্ধে! তাঁর বিরুদ্ধে আবার মহকুমাশাসকের কাছে অভিযোগ জানালেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিলেন মহকুমাশাসকও! বাধ্য হয়েই শেষ পর্যন্ত নিজের হাতেই নিজের ‘সখের’ পাকাবাড়ি ভেঙে ফেলতে হল! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের ধিতপুর এলাকার। ওই এলাকায় সরকারি জায়গা দখল করে আরো অনেকেই বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ এলাকাবাসীদের। সেই সমস্ত বিষয়েও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন খড়গপুরের মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও। অপরদিকে, ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে জেলা জুড়ে!

বাড়ি ভাঙার কাজ চলছে:

প্রসঙ্গত, খড়্গপুর-বেনাপুর রাজ্য সড়কের পাশে একাধিক সরকারি প্লট বা জায়গা দখল করার অভিযোগ উঠেছে বেশ কিছু জমি দালাল বা প্রোমোটারদের বিরুদ্ধে। তদন্ত করতে গিয়ে দেখা যায় ওই জায়গাতে মকরামপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণসহায়ক শিবব্রত সিংহ রায় (দাগ নম্বর ৩৪ ও খতিয়ান নাম্বার ৭৫১)-ও অবৈধভাবে বাড়ি তৈরি করে বসে আছেন! এরপরই, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দিপালী সিংহ রায় মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তড়িঘড়ি মহকুমাশাসকের তরফে গত ১ জুলাই একটি নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, ৯ জুলাই (মঙ্গলবার)-র মধ্যেই ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। না হলে প্রশাসনের তরফেই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে বাড়ি। এরপরই, বাড়ি ভাঙার কাজ শুরু করেন ওই নির্মাণ সহায়ক। মঙ্গলবার অর্থাৎ ৯ জুলাইয়ের মধ্যে বাড়ি ভাঙার কাজ প্রায় শেষও হয়ে যায়! যদিও এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় এমন একাধিক বাড়ি আছে, যা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে।প্রোমোটার বা জমি মাফিয়ারাই ঘুরপথে এই সমস্ত জায়গা দখল করে চলেছেন বলে অভিযোগ। এই বিষয়ে মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও বলেন, “প্রতিটি ক্ষেত্রেই নিয়মানুযায়ী পদক্ষেপ করা হবে। আমরা প্রথমে নোটিশ পাঠাব। যদি, নিজেরাই বাড়ি ভেঙে না ফেলেন, প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।” প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। অপরদিকে, জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, “শুধু চাঙুয়াল নয়, রাজ্য জুড়ে তৃণমূলের মদতে এরকম হাজার হাজার জায়গা বেআইনিভাবে দখল করে ব্যবসা চলছে, বাড়ি হচ্ছে।”

অবৈধ নির্মাণ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago