Paschim Medinipur

Medinipur: পশ্চিম মেদিনীপুরের পার্ক থেকে পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণ নদীতে নৌকাডুবি! NDRF অভিযানে উদ্ধার এক মহিলার দেহ, এখনও নিখোঁজ ৪ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: হাওড়ার মানকুর ঘাট থেকে রূপনারায়ণ পার হয়ে নৌকায় করে পিকনিক করতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ত্রিবেণী পার্কে। পিকনিক সেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া লিচুবাগান এলাকার ওই পরিবারের সকলে একটি নৌকোয় করে ফিরছিলেন। সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! সন্ধ্যা সাড়ে ৬-টা নাগাদ বাগনান থানার বাকসী এলাকায় মাঝ নদীতে নৌকাডুবি হয়। মাঝি সহ নৌকোয় থাকা ১৯ জনের মধ্যে ৫ জন পুরোপুরি তলিয়ে যান বলে জানা যায়। রাতেই উদ্ধারকাজে নামে NDRF। অবশেষে শুক্রবার সকাল ৯টা নাগাদ বছর ৫০’র এক মহিলার দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন NDRF আধিকারিকরা।

NDRF অভিযানে উদ্ধার:

প্রায় ১২ ঘন্টা ধরে রূপনারায়ণ নদীতে চলছে উদ্ধারকাজ। শুক্রবার সকালে নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জনের দেহ উদ্ধার করতে পেরেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র সদস্যরা। এখন ৪ জন নিখোঁজ। তাঁরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। জানা যায়, লিচুবাগান এলাকার অমর ঘোষ (৬০), তাঁর স্ত্রী সঞ্চিতা ঘোষ (৪৮), অচ্যুত সাহা (৫৯), তাঁর স্ত্রী এবং আত্মীয়রা সহ সহ ১৮ জন বৃহস্পতিবার সকালে নৌকোয় করে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে। ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! নৌকাডুবিতে তলিয়ে যান এক শিশু (ঋষভ পাল/৭), এক কিশোর (প্রীতম মান্না/১৭) সহ ৫ জন। বাকি ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। রাত থেকে শুরু হয় অভিযান। শুক্রবার সকালে ১ মহিলার মৃতদেহ উদ্ধার করেছে NDRF। এখনও চলছে অভিযান!

চলছে অভিযান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago