Paschim Medinipur

Medinipur: বাসে-ট্রেনে চেপে বিহার আর ঝাড়খন্ড থেকে আ*গ্নে*য়া*স্ত্র নিয়ে ঢুকেছিল ১৩ জন ‘কু*খ্যাত’ দু*ষ্কৃতী! ডাকাতির আগেই ধরল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর:বাসে-ট্রেনে চেপে বিহার আর ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছিল ১৩ জন ‘কুখ্যাত’ দুষ্কৃতী। কলকাতা পুলিশের STF-র তরফে সেই খবর দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে। এরপরই, রবিবার দুপুর থেকে অভিযান শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বিকেল নাগাদ বিদ্যাসাগরের বীরসিংহ (ঘাটাল মহকুমার) সংলগ্ন আলুই গ্রামের একটি বাড়ি থেকে ১৩ জন ‘কুখ্যাত’ দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র (একাধিক বন্দুক ও কার্তুজ) সহ পাকড়াও করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তিনটি ওয়ান শর্টার গান ও দশটি লাইফ কার্তুজ ছাড়াও উদ্ধার করা হয়েছে গ্যাস কাটার, ছুরি সহ ডাকাতির একাধিক সামগ্রী।

ধৃত ১৩ জন:

বিজ্ঞাপন (Advertisement):

রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, বিহারের একটি জেলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে এরা পশ্চিম মেদিনীপুর ও হুগলির বর্ডার এলাকায় পৌঁছয়। দুই জেলার বর্ডার এলাকায় একাধিক ব্যাংক এবং ব্যবসায়ীদের বাড়িতে পর পর ডাকাতি করাই এদের টার্গেট ছিল। যাতে ডাকাতি করে সহজে পালিয়ে যেতে পারে, সেজন্যই বর্ডার এলাকাকে বেছে নিয়েছিল এরা। তিনি এও জানান, এদের মূল টার্গেট মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকা। ওই সমস্ত এলাকায় কাজ নিয়ে এরা লক্ষ্য রাখে বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের গতিবিধির উপর। তারপরই ডাকাতি করে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ধৃতদের মধ্যে ‘মাস্টার মাইন্ড’ রঞ্জিত দাস। সে একজন জেল ফেরত আসামী। রঞ্জিত সহ ধৃতদের মধ্যে ৬ জনের বাড়ি বিহারের জামুই এলাকায়। একজনের বাড়ি বিহারের দেওঘরে। দু’জন পশ্চিম মেদিনীপুর জেলার (ঘাটালের) বাসিন্দা। বাকিরা ঝাড়খন্ডের।

মাস্টার মাইন্ড রঞ্জিত:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটাল-দাসপুর রাজ্য সড়ক থেকে একটি ট্রাক হাইজ্যাক, ক্ষীরপাই-ঘাটাল বর্ডার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি এবং গড়বেতাতে একটি রাসায়নিক সারের দোকান লুট করার পরিকল্পনা ছিল দলটির। জেলের মধ্যে থেকেই এই দুষ্কৃতী দল ডাকাতির ব্লু প্রিন্ট তৈরি করে বলে জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি এও জানিয়েছেন, পুলিশের চোখে ধুলো দিতে মূলত ট্রেন, বাস সহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আলুই গ্রামে জড়ো হয়েছিল দুষ্কৃতী দলটি। এর আগে, কলকাতাতেও কিছুদিন আস্তানা গেড়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন জেলা পুলিশের কর্তারা। এই দলের সাথে আরো কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ১৩ জনকে আজ, সোমবার ঘাটাল মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই এই আন্তঃরাজ্য ডাকাত চক্রের সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র:

পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago