Award

“বিপ্লবী মেদিনীপুর টাইমস” দৈনিক পত্রিকা সম্মানিত করল মেধাবী পড়ুয়া এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ২৪ আগস্ট: অবিভক্ত মেদিনীপুরের সুপ্রাচীন ও সুপরিচিত দৈনিক পত্রিকা “বিপ্লবী মেদিনীপুর টাইমস” এর উদ্যোগে আয়োজিত হল “৩৪ তম মেধা পুরস্কার”। রবিবার (২২ আগস্ট) শহরের রেডক্রস সোসাইটি হলে কোভিড বিধি মেনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, “অতিমারী আবহে এবারের অনুষ্ঠানকে ৪ টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জেলার সেরা ছাত্র-ছাত্রীদের, একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন মেধাবী পরীক্ষার্থীকে এবং সমাজের ৫ জন কৃতী ব্যক্তিত্ব-কে সম্মাননা প্রদান করা হয়েছে।” এছাড়াও, ১৪ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বই কেনার অর্থ তুলে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে, আরও ৪৮ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বই কেনার অর্থ তুলে দেওয়া হবে বলেও পত্রিকা সম্পাদক জানান। পত্রিকার মীরবাজার (মেদিনীপুর শহর) অফিস থেকে তা তুলে দেওয়া হবে।

বিপ্লবী মেদিনীপুর টাইমসের মেধা পুরস্কার অনুষ্ঠান :

ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে, অবিভক্ত মেদিনীপুরের এই জনপ্রিয় দৈনিক পত্রিকার তরফে ৩৪ তম মেধা পুরস্কার অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে। এই অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নেওয়া পশ্চিম মেদিনীপুরের সুপর্ণা সাহু (নবম) এবং রাকেশ মালস (দশম)-কে পুরস্কৃত করা হয়। এছাড়াও, মাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদেরও সম্মানিত করা হয়। “সমাজের কৃতি সন্তান” হিসেবে সংগীতশিল্পী ভারতী ব্যানার্জি, মহিলা রেফারি মাহি টুডু, ‘সর্পবন্ধু’ দেবরাজ চক্রবর্তী, প্রতিভাবান কিশোর ফুটবলার আকাশ দোলই এবং প্রতিভাবান শিশু শিল্পী আরাত্রিকা ঘোষ- কে সংবর্ধনা দেওয়া হয়। সমাজ ও স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য সংবর্ধনা দেওয়া হয়, মেধা কমিটির অন্যতম সদস্য তথা অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র-কেও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর ও জেলার বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ব্যক্তিত্বরা। প্রথম পর্যায়ের অনুষ্ঠান সফল হওয়ার জন্য সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিপ্লবী মেদিনীপুর টাইমস এর মেধা পুরস্কার অনুষ্ঠান :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago