Passed Away

খড়্গপুর আইআইটি’তে কর্মরত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিংলার ৩১ বছরের মেধাবী যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: মাত্র ৩১ বছরের যুবক। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। মাত্র বছর দেড়েক হল যোগ দিয়েছিলেন আইআইটি’তে। সোমবার দুপুরে কাজ করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অত্যন্ত মেধাবী, শান্ত ও ভদ্র স্বভাবের আশ্বিনী মাসান্ত! বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডমারীতে। মর্মান্তিক এই ঘটনায় শুধু আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) বা পিংলা থানা নয়, সারা জেলা জুড়েই নেমে এসেছে শোকের ছায়া!

অশ্বিনী মাসান্ত (ছবি- ফেসবুক) :

অশ্বিনী মাসান্ত (৩১) , ছবি- ফেসবুক :

পিংলার এই মেধাবী যুবক পিংলা কলেজ থেকে স্নাতক পাস করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এম.এ করেছেন। এরপর, যথাক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে বি.এ ও এম.এ পাস করেছেন। একাধিক প্রতিষ্ঠানে কাজ করার পর, ২০১৮ সাল থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের জানুয়ারি মাসে পরীক্ষা দিয়ে সরাসরি আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে যোগদান করেন। সম্প্রতি, কয়েকদিন হল তাঁর শরীর একটু খারাপ ছিল বলে জানা গেছে। তা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছিলেন! হঠাৎ সোমবার দুপুরে অসুস্থতা অনুভব করেন। কিন্তু, সহকর্মীরা এসে মাত্র ১ কিলোমিটারের মধ্যে বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়! চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাঁকে। কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ঘটনা বলে মনে করা হচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে!

২০২০’র ১৪ ই জানুয়ারি আইআইটি খড়্গপুরে যোগ দিয়েছিলেন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago