Police Administration

Paschim Medinipur: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এক পুলিশ কর্মীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক NVF কর্মীর! বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার আমতলা এলাকায়। জানা যায়, খড়্গপুর গ্রামীণ থানায় (Kharagpur Local Police Station) কর্মরত ওই NVF কর্মীর নাম সুরজিৎ মুর্মু। বয়স আনুমানিক ৩০। জানা যায়, ওই যুবক নিজের বাইকে করে ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে কেশিয়াড়ি হয়ে খড়্গপুর লোকাল থানাতে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎই কেশিয়াড়ি থানার আমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি বোঝাই ট্রাক্টরের পেছনে ধাক্কা মারেন তিনি!

মৃত পুলিশ কর্মী :

এরপর, গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে তাঁর মৃতদেহ উদ্ধার করে বিকেল নাগাদ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, বুধবারই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ২২-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মেদিনীপুর শহরের পুলিশ লাইন মাঠে। আর এদিনই জেলার এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago