Police Administration

Midnapore: মেদিনীপুর পুলিশ লাইনের ‘শিল্প কুটির’ এ সবং-পিংলা-ডেবরা’র শিল্পকর্ম! আত্মহত্যা রুখতে জেলা পুলিশের উদ্যোগ ‘আলোচন’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের মাদুর কিংবা পিংলা’র পট জগৎ সভায় প্রশংসিত। পৃথিবী জুড়ে এর চাহিদা। ডেবরা, সবং, পিংলা সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের এই হস্ত শিল্পীদের এবার আর্থিকভাবে কিছুটা স্বনির্ভর করে তুলতে, জেলা পুলিশের উদ্যোগ- ‘শিল্প কুটির’। প্রাথমিকভাবে তা শুরু হয়েছে, জেলা শহর মেদিনীপুরে অবস্থিত ‘পুলিশ লাইন’ (Police Line) চত্বরে। বুধবার এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “ডেবরা, সবং,‌ পিংলা এলাকার পট চিত্র বা বিভিন্ন ধরনের হস্তশিল্পের চাহিদা আছে। অপরদিকে, শিল্পীদেরও আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তাই, মেদিনীপুরের এই পুলিশ লাইনে গড়ে তোলা হয়েছে ‘শিল্প কুটির’। আপাতত, এই শিল্প কুটির থেকে এই ধরনের জিনিসপত্র কিনতে পারবেন পুলিশ ও তাঁদের পরিবারের সদস্যরা। এর সঙ্গে আমরা সাংবাদিকদেরও যুক্ত করছি। আপনারাও এখান থেকে কেনাকাটা করতে পারবেন। ভবিষ্যতে সাধারণ মানুষও যাতে কেনাকাটা করতে পারেন, সেজন্য এই ধরনের স্টল তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।” তিনি এও জানিয়েছেন, শিল্পীদের কাছ থেকে সরাসরি জিনিসপত্র কিনে নিয়ে, এখানে তা বিক্রি করা হচ্ছে। এর ফলে, শিল্পীরা কিছুটা হলেও আর্থিক ভাবে উপকৃত হবেন বলে তাঁর মত।

জেলা পুলিশের ‘শিল্প কুটির’ :

অন্যদিকে, জেলা জুড়ে বাড়ছে আত্মহত্যার ঘটনা। জেলা পুলিশ সুপারের মতে, “জেলায় এত খুনখারাবি হয়নি, যতটা আত্মহত্যা হচ্ছে। এটা খুবই দুশ্চিন্তার যে আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে! তাই, জেলা পুলিশের পক্ষ থেকে মানসিক অবসাদে ভোগা সাধারণ মানুষকে উপযুক্ত কাউন্সেলিংয়ের মাধ্যমে সুস্থ জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।” তাঁর মতে, এই ধরনের মানুষকে চিহ্নিত করা হবে এবং তাঁদের সাথে কথা বলে, তাঁদের সমস্যা বোঝার চেষ্টা করা হবে। তারপর, বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরদের সাহায্য নেওয়া হবে। আর, এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে বিভিন্ন NGO এর মাধ্যমে। ইতিমধ্যে, বেশ কয়েকটি এনজিও এই কাজের সঙ্গে যুক্ত হতে চেয়েছে বলে তিনি জানিয়েছেন। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “এই ব্যস্থার নাম দেওয়া হয়েছে ‘আলোচন’। হতাশ হয়ে যাওয়া মানুষকে আশার আলো দেখানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন এনজিও’র সঙ্গে এই বিষয়ে কথা বলা হচ্ছে, যাতে সফলভাবে এই প্রক্রিয়া শুরু করা যায়।”

হস্তশিল্পের পসরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago