Police Administration

বিনা হেলমেটের দিন শেষ! ‘জরিমানা এবং লাইসেন্স বাতিল করবে পুলিশ’, কড়া বার্তা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: “অনেক হয়েছে! বিনা হেলমেটে বাইক চালানো এবং বাইকের পেছনে বসা আর বরদাস্ত করা হবেনা। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়কে দুর্ঘটনায় যেসমস্ত মৃত্যু হয়, তার অন্যতম প্রধান কারণ বিনা হেলমেটে যাত্রা করা। তাই, হেলমেট পরতেই হবে। চালক ছাড়াও বাইকের পেছনে বসে থাকা আরোহীকেও পরতে হবে হেলমেট।” শনিবার নিজের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি এও স্পষ্ট করে দিলেন, “জাতীয় সড়কে নাকা চেকিং এর জন্য যে পুলিশ পোস্ট করা হয়েছে, সেখানে এবার থেকে বাইকও ধরা হবে। প্রথমেই দেখা হবে বাইকে থাকা প্রত্যেকের হেলমেট আছে কিনা। তারপর দেখা হবে কাগজপত্র। হেলমেট না থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। লাইসেন্সও বাতিল করা হতে পারে।”

জেলা পুলিশ সুপার দীনেশ কুমার :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেলেও জাতীয় সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দাঁতনের গোপীনাথপুর এলাকার এক যুবকের। মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্ত্রী। এরপরই, জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে কড়া বার্তা দেওয়া হল হেলমেট বিহীন বাইক চালকদের। তিনি এও জানিয়েছেন, যদি কোনো কারণে পুলিশের চোখে ধুলো দিয়ে কোনো হেলমেট বিহীন চালক বেরিয়ে যায়, সেক্ষেত্রে যেকেউ যদি তার ছবি তুলে তাঁকে অথবা তাঁর দপ্তরে পাঠিয়ে দেয়, তবে তার বাড়িতে গিয়ে জরিমানা করা হবে এবং লাইসেন্স বাতিল করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago