Corona Update

দেশে ফের সংক্রমণ বৃদ্ধি! অজানা জ্বরের সাথে রাজ্যে করোনা-রও বাড়বাড়ন্ত, জেলায় ২১

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৮ সেপ্টেম্বর: গত ১৭ সেপ্টেম্বর টিকাকরণের পরিসংখ্যানে বিশ্বরেকর্ড তৈরি করলো ভারত! প্রধানমন্ত্রীর জন্মদিনেই দেশে টিকা পেয়েছেন আড়াই কোটিরও বেশি মানুষ। এর আগে একদিনে ২.৪৭ কোটি মানুষকে টিকা দিয়ে এই রেকর্ডের অধিকারী ছিলো চিন। এবার সেই পরিসংখ্যানকেও ছাপিয়ে গেলো ভারত। তবে, ব্যাপকহারে টিকাকরণ হলেও দেশে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। গতদিনের তুলনায় প্রায় ৩.৬৫ শতাংশ হারে বেড়েছে সংক্রমণ। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮১ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯।

রাজ্যেও ফের করোনা-র বাড়বাড়ন্ত :

এদিকে, রাজ্যে অজানা জ্বরের সাথে সাথেই, গত চব্বিশ ঘণ্টায় বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭১৯। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৯। এখনও পর্যন্ত রাজ্যে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪১। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬১ হাজার ১৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৬৭ জন। গত একদিনে ৩৮ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২১ জন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago