Police Administration

West Midnapore: ওড়িশা থেকে রওনা দিয়েছিলেন হাওড়ার যুবক! ফাঁসলেন পশ্চিম মেদিনীপুরের‌ নাকা চেকিংয়ে, নতুন চারচাকা তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে:ব্র্যান্ড নিউ প্রাইভেট কারে (নতুন চার চাকায়) করে ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরের দিকে আসছিলেন যুবক। সীমান্ত অঞ্চল দাঁতনের সোনাকোনিয়া এলাকায় চলছিল দাঁতন থানার কড়া নাকা চেকিং। সন্দেহ হয় পুলিশের। যুবকের নতুন চারচাকা গাড়ি তল্লাশি শুরু হয়। চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির পেছনে দুটি বিশাল প্যাকেট ভর্তি নিষিদ্ধ মাদক- গাঁজা (Ganja/ Cannabis)। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকোনিয়া এলাকায়। এরপরই, গ্রেফতার করা হয় ওই যুবককে। মাত্র ২৭ বছরের ওই যুবকের নাম সৌমেন নস্কর। যুবক হাওড়ার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। তার গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১ কুইন্টাল (৯২ কেজি) গাঁজা। যুবকের নতুন ওয়াগনার গাড়িটিও আটক করা হয়েছে।

সেই গাড়ি :

জানা গেছে, বুধবার সন্ধ্যা নাগাদ ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরের দিকে আসছিল নতুন একটি ওয়াগনার গাড়ি। দাঁতন সীমান্তের সোনাকোনিয়ায় তখন দাঁতন থানার সেকেন্ড অফিসার বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে চলছিল নাকা চেকিং। তাঁদের সন্দেহ হওয়ায় কিংবা গোপন সূত্রে খবর থাকায়, ওই গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এরপরই, বেরিয়ে আসে বিপুল পরিমাণ (৯২ কেজি) ওই গাঁজা। গ্রেপ্তার করা হয় গাড়ির চালক (বা মালিক) বছর ২৭ এর সৌমেন নস্কর-কে। হাওড়ার বাসিন্দা আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ওড়িশা থেকে গাঁজা নিয়ে গিয়ে হাওড়া বা কলকাতার দিকে পাচার করত বলেও মনে করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে বৃহস্পতিবার ওই যুবককে আদালতে তুলে, নিজেদের হেফাজতে নিয়েছে দাঁতন থানার পুলিশ।

দাঁতন থানা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago