Police Administration

‘নাইট কার্ফিউ’ ভেঙে মেদিনীপুর শহরে ফের ৩০ জন গ্রেফতার, বন্যা কবলিতদের জন্য জেলা পুলিশের হেল্পলাইন নম্বর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ‘নাইট কার্ফিউ’ (জরুরি পরিষেবা ছাড়া) বাড়ানো হয়েছে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত। উদ্দেশ্যহীন বা অকারণ ঘোরাফেরা বন্ধ আছে এই সময়। নিয়ম না মানলে, বিপর্যয় মোকাবিলা আইনে শাস্তির বিধানও দেওয়া হয়েছে। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে জেলা শহর মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতেই রাত্রি ৯ টার পর চলছে পুলিশি অভিযান। শুক্রবার রাতে মেদিনীপুর শহরে ফের ধরপাকড় চালালো কোতোয়ালী থানার পুলিশ। শহরের গোলকুঁয়াচক থেকে এদিন অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। আটক করা হয়েছে অন্তত ১৫ টি বাইক। নাইট কারফিউ ভেঙে অকারণে ঘোরাফেরা করায় তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য ধৃতদের জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোলকুঁয়াচকে পুলিশের ধরপাকড় :

অন্যদিকে, গত দুই দশকের মধ্যে সবথেকে বড় প্লাবনের মুখে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা। ৩ টি মহকুমারই বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জেলা পুলিশ। সঙ্গে আছে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF) বাহিনীও। দুর্গত মানুষদের সাহায্যার্থে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি “হেল্পলাইন নম্বর”-ও দেওয়া হয়েছে। এই মোবাইল নম্বর-টি হল- ৮০০১০০৭৮৬৭ (8001007867)। যেকোনো বিপদে পড়লে, এই হেল্পলাইনে ফোন করার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। অন্যদিকে, জেলায় এখনও পর্যন্ত ২১০ টিরও বেশি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হেল্পলাইন নম্বর :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago