Police Administration

Police Commissioner: একসময় পশ্চিম মেদিনীপুরের SP ছিলেন, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরিয়ে দেওয়া হল বিনীত কুমার গোয়েলকে (Vineet Kumar Goyal)। কলকাতার নতুন পুলিশ কমিশনার (CP of Kolkata) হলেন ১৯৯৮ ব্যাচের IPS মনোজ কুমার ভার্মা (Manoj Kumar Verma)। মঙ্গলবার বিকেল চারটের আগেই এলো সেই বিজ্ঞপ্তি। পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে। আপরদিকে, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত মনোজ ভার্মা-কে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হয়েছে। এর আগে মনোজ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন। কলকাতা পুলিশেই তিনি ডিসি ডিডি (স্পেশাল), ডিসি (ট্র্যাফিক) পদেও ছিলেন।

মনোজ ভার্মা:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, ২০০৮ থেকে ২০১১ সাল অবধি মনোজ ভার্মা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। সেই সময়ে জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের কার্যকলাপ তুঙ্গে! মনোজ সেই কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন বলে মনে করা হয়। ‘কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স’-এর দায়িত্বেও ছিলেন মনোজ। এর পর ডিআইজি পদমর্যাদায় উন্নীত হয়ে মনোজ চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। তার পর দার্জিলিঙের আইজি। সেটা ২০১৭ সাল। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সেই সময়ের আন্দোলনও মনোজ সামলেছিলেন দক্ষতার সঙ্গে। এদিন, কলকাতা পুলিশের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে (সিও, ইএফআর, সেকেন্ড ব্যাটেলিয়ান) বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ হয়েছেন দীপক সরকার। জাভেদ সামিম-কে এডিজি & আইজিপি (আইবি, পশ্চিমবঙ্গ) থেকে সরিয়ে এডিজি (আইনশৃঙ্খলা)-র দায়িত্ব দেওয়া হয়েছে। জ্ঞানবন্ত সিং-কে এডিজি & আইজিপি (আইবি, পশ্চিমবঙ্গ)-র পদে আনা হয়েছে।

বিনীত গোয়েল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago