Police Administration

তিন মাসের মাথায় ফের ৩ কিশোরী চম্পট দিল মেদিনীপুরের হোম থেকে, তদন্তে কোতোয়ালী থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ঠিক তিন মাসের মাথায় মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবনের পাঁচিল টপকে চম্পট দিল তিন আবাসিক। লক্ষ্মী রাজপুত, সুস্মিতা কালসা ও আশা সর্দার নামে এই তিন আবাসিক বৃহস্পতিবার ভোররাতে পাঁচিল টপকে চম্পট দেয় বলে সূত্রের খবর। ইতিমধ্যে, তিন আবাসিকের খোঁজে তল্লাশি শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।

মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন :

জানা গিয়েছে, লক্ষ্মী রাজপুতের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়, সুস্মিতা কালসার বাড়ি মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকায়। অপর আবাসিক আশা সর্দারকে দিনকয়েক আগেই মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় এই সরকারি হোমে নিয়ে আসা হয় নদীয়া জেলার হোম থেকে। প্রসঙ্গত, মাস তিনেক আগে এই সরকারি হোম থেকে একই উপায়ে চম্পট দিয়েছিলো তিন আবাসিক। পরে তাদের উদ্ধার করে পুলিশ। সাম্প্রতিক অতীতে একাধিকবার একই ঘটনা ঘটায়, প্রশ্ন উঠছে সরকারি এই হোমের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। যদিও, আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা প্রশাসনের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago