Recent

Fighter Aircraft: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ভেঙে পড়ল যুদ্ধ বিমানের একাংশ! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: জঙ্গলের মাঝে হঠাৎই বিশাল শব্দ শুনতে পান এলাকাবাসী! অনেকেই আবার আকাশ থেকে বিশালাকায় কিছু পড়তে দেখেন। ছুটে গিয়ে তাঁরা দেখেন বিশাল একটা ধাতব বস্তু পড়ে আছে! অনেকটা প্লেনের ভেঙে যাওয়া কিছু অংশের মতো দেখতে। দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। সোমবার বেলা আড়াইটা-তিনটা নাগাদ ঠিক এমন ঘটনাই ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীন সিওরবনীর জঙ্গলে! ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছে ওই ধাতব বস্তু আসলে যুদ্ধবিমানের একটি অংশ। খবর দেওয়া হয়েছে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশন বা বায়ু সেনা ঘাঁটিতে।

ভেঙে পড়া অংশ:

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ নং ব্লকের সিওরবনীর জঙ্গলে পড়া সুবিশাল ওই ধাতব বস্তুটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও, দুপুর দুটো-আড়াইটা নাগাদ ওই ধাতব বস্তুটি আকাশ থেকে পড়ে বলে স্থানীয়দের দাবি। গোয়ালতোড় থানা মারফত ঘটনার খবর পৌঁছয় জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের কাছেও। তিনি বিকেল চারটা নাগাদ জানিয়েছেন, ওই ধাতব বস্তুটি মিগ-২৯ (Mig- 29) যুদ্ধবিমানের অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক হতে পারে। ছবি দেখে প্রাথমিকভাবে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনের তরফে এমনটাই জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। মহড়া চলাকালীন বা অন্য কোনো কারণে যুদ্ধবিমানের ওই অংশ ভেঙে বা খুলে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। তবে, তা লোকালয়ের মাঝে পড়লে যে বড়সড় বিপদ হতে পারতো, তা বলাই বাহুল্য! ইতিমধ্যে, কলাইকুন্ডার আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

এদিকে, সোমবার সন্ধ্যাতেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারতীয় বায়ু সেনার তরফে। মহড়া সেরে কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে ফেরার পথে এই ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে লিখিত বিবৃতিতে। কিভাবে ওই অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক-টি খুলে পড়েছে, তা তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।

ধাতব বস্তুটি যুদ্ধবিমানের অংশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago