Politics

“বিজেপির কর্মসূচি বানচাল করতেই মেদিনীপুর-খড়্গপুরে হঠাৎ করে কনটেনমেন্ট”, ক্ষুব্ধ দিলীপ ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: “উপর তলার রাজনৈতিক নির্দেশ পালন করছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। তাই, করোনা সংক্রমণ যখন কমছে, হঠাৎ করে রাত ১০ টার সময় লকডাউন ঘোষণা করা হচ্ছে। পরমুহূর্তেই আবার সিদ্ধান্ত বদল করা হচ্ছে। বিজেপির কর্মসূচি বানচাল করতে গিয়ে, আজ সারাদিন ধরে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হলো”! এমনই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

খড়্গপুরে দিলীপ ঘোষ :

বুধবার সন্ধ্যায় খড়্গপুর শহরের গ্রীনল্যান্ড হোটেলে বসে তিনি এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন। তিনি এও অভিযোগ করলেন, “আজ আমাদের বৈঠক সহ নানা কর্মসূচি ছিলো মেদিনীপুর শহরে। তা বন্ধ করতেই প্রথমে পুরো মেদিনীপুর ও খড়্গপুর’কে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলো। সকালেও সেই প্রচার করা হলো। তারপর সাধারণ মানুষ হুড়োহুড়ি করে বাজার করলেন। জিনিসপত্র কালোবাজারি হল! তারপর আবার বলা হলো কয়েকটি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন। আসলে, বিজেপির কর্মসূচি ভেস্তে দেওয়ার উদ্দেশ্যেই উপর মহলের রাজনৈতিক নির্দেশ পালন করলেন জেলাশাসক। একজন আই এস এস অফিসারের কাছে এই ধরনের আচরণ কাম্য নয়।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago