Categories: Uncategorized

ফের ধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! প্রতিবন্ধী ভাইঝির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: ফের ধর্ষণের অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরে! প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠলো তারই কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নবকলা গ্রামে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত সোমবার (৫ জুলাই) বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবন্ধী ওই যুবতীকে চন্দ্রকোনা রোডের ডিগ্রি এলাকায় নিয়ে গিয়ে হাত পা, মুখ বেঁধে ধর্ষণ করে ‘গুনধর’ কাকা। অভিযুক্ত কাকার নাম রিয়াজুল শাহ। গতকাল অর্থাৎ বুধবার ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে মধ্যবয়স্ক রিয়াজুল’কে গ্রেপ্তার করে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কাকা :

উল্লেখ্য যে, সোমবার এই ঘটনা ঘটার পর বাড়িতে এসে ওই যুবতী ঘটনার কথা জানায়। তারপরই পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। বুধবার চন্দ্রকোনা রোড পুলিশ (বিট হাউসে) ফাঁড়ি’তে অভিযোগ জানানো হলে, অভিযুক্ত রিয়াজুল’কে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার পরিবার জানিয়েছে, আগেও একাধিকবার ওই যুবতীকে কুপ্রস্তাব দিয়েছিলো ‘গুনধর’ কাকা! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজকে অভিযুক্ত’কে আদালতে তোলা হলে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago