Politics

Midnapore: দায়িত্বে ছিলেন টানা ২৬ বছর, নেপাল-কে সরিয়ে শালবনী ব্লক তৃণমূলের ‘ব্যাটন’ জ্যোতিপের হাতে! পরিবর্তন গড়বেতা-৩ আর কেশিয়াড়িতেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: দলের জন্মলগ্ন (১৯৯৮-র ১ জানুয়ারি) থেকে ব্লক সভাপতি। নিঃসন্দেহে ব্লকে সিপিআইএম বিরোধী আন্দোলনের প্রধান মুখ! একটা সময় পর্যন্ত শালবনী ব্লকে ‘তৃণমূল কংগ্রেস’ মানেই স্বয়ং নেত্রীর (মমতা ব্যানার্জির) কাছেও একটা নামই উঠে আসত। তিনি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের (অধুনা, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অন্তর্গত) অধীন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ‘কান্ডারী’ নেপাল সিংহ। ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে টানা ২৬ বছর ব্লক সভাপতির দায়িত্ব পালন করার পর, গতকাল অর্থাৎ ১৭ জানুয়ারি (বুধবার) তাঁকে ওই ‘পদ’ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে। দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর ঘনিষ্ঠ-বৃত্তেই থাকা জ্যোতিপ প্রসাদ মাহাত-কে। জ্যোতিপ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদেও আছেন। অপরদিকে, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আছেন নেপাল সিংহ। দু’জনই দলের জন্মলগ্ন থেকে সিপিআইএম বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন বলে ব্লক তৃণমূলের প্রতিটি সদস্যই জানিয়েছেন।

প্রাক্তন ব্লক সভাপতি নেপাল সিংহ:

সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের পরই দলের ‘অ-ঘোষিত’ নীতি নেওয়া হয়েছিল, যাঁদের পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হবে, তাঁদের মধ্যে কেউ যদি দলের ব্লক সভাপতির দায়িত্বে থাকেন; তবে তাঁদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। যদিও, এক্ষেত্রে অভিষেক ব্যানার্জির ‘এক ব্যক্তি এক পদ’ নীতিকে মান্যতা দেওয়া হয়নি! কারণ, শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতেই ব্লক সভাপতি থেকে জেলা সভাপতির দায়িত্বে থাকা অনেকেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে আছেন! কেউ কেউ আবার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিও। তবে, আপাতত কোপ পড়েছে পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপরই! ঠিক এই কারণেই, শালবনী ছাড়াও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের গড়বেতা-৩ নং ব্লকের চিন্ময় সাহা-কেও ব্লক সভাপতির পদ থেকে সরানো হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ সরকার-কে। অন্যদিকে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই সরিয়ে দেওয়া হয়েছে কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীনাথ হেমব্রমকেও। দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ অশোক কুমার রাউতকে। এর আগেও তিনি ব্লক তৃণমূলের দায়িত্ব সামলেছেন। শ্রীনাথের বিরুদ্ধে নানা অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছিল বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, নতুন তিন ব্লক সভাপতিই নাকি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা-র ঘনিষ্ঠ! যদিও এই বিষয়ে দলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পরিবর্তন হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতিদের দলের ব্লক সভাপতি হিসেবে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সেটা এবার কার্যকরী করা হল! আর কেশিয়াড়ির ক্ষেত্রে স্বয়ং নেত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন।”

একসঙ্গে নেপাল সিংহ ও জ্যোতিপ প্রসাদ মাহাত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago