Politics

Bidhan Sabha: ‘শুভেন্দু মেরে নাক ফাটিয়ে দিয়েছে’, অভিযোগ তৃণমূলের; ‘কলকাতা পুলিশ দিয়ে আক্রমণ’, পাল্টা শুভেন্দু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ মার্চ: বগটুই কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা। তৃণমূল ও বিজেপি বিধায়করা জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, “শুভেন্দু মেরে নাক ফাটিয়ে দিয়েছে!” তাঁকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে। যদিও, পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র বক্তব্য, “কলকাতা পুলিসের কিছু লোককে সিভিল ড্রেসে বিধানসভার ভিতরে ঢোকানো হয়েছিল। বিজেপি বিধায়কদের উপর চড়াও হয় তারা। মারের চোটে মনোজ টিগ্গার নাক ফেটে গিয়েছে। চন্দনা বাউড়িকে চুলের মুঠি ধরে টানা হয়েছে। বিধানসভার ভিতরেও বিজেপি বিধায়করা নিরাপদ নয়।”

বিধানসভায় ধুন্ধুমার :

সোমবার বিধানসভায় তৃণমূল-বিজেপি’র ধুন্ধুমার কাণ্ডের পরই বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, নরহরি মাহাতো এবং মনোজ টিগ্গাকে সাসপেন্ড করার প্রস্তাব আনে শাসক দল। তাঁদের সাসপেনশনের দাবি করেন, ফিরহাদ, উদয়ন গুহ, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। সেই প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতন নির্মল ঘোষ বলেন, “ওরা (বিজেপি বিধায়কেরা) মার্শালকে মেরেছে। বিধানসভার কর্মীদের মেরেছে। আমাদের একাধিক বিধায়ক হামলায় আহত হয়েছেন। মাননীয় স্পিকারের কাছে আমাদের দাবি, হামলাকারী বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।” এর পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল শিবিরের দাবি মেনে শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। তবে, তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিবেশন থেকে ওয়াকআউট করার পরে বলেন, “পরিকল্পনা মাফিক কলকাতা পুলিশের কর্মীদের সাদা পোশাকে অধিবেশন কক্ষের মধ্যে ঢোকানো হয়েছিল। তাঁরাই প্রথমে বিজেপি বিধায়কদের উপর হামলা চালান।”

আঘাত দেখাচ্ছেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা :

তিনি এও বলেন, “আমরা সাসপেনশনের আবেদন-ও করবনা। ওরা চায়না বিধানসভার ভেতরে বিরোধীরা থাকুক। একতরফা বিধানসভা চালাতে চাইছে, চালাক। আমরা বিধানসভার বাইরে প্রতিদিন নকল বিধানসভা বসাব।” অন্যদিকে, বামেদের অভিযোগ, যেহেতু তাঁদের বনধ অনেকটাই সফল হচ্ছিল, তাই তৃণমূল ও বিজেপি পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটিয়েছে। শুধুমাত্র মিডিয়ার নজর ঘোরাতেই দুই ফুলের এই পরিকল্পনা বলে বামেদের অভিযোগ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago