Protest

Protest: পথের ‘শ্রী’ নেই! বাড়ি থেকে তালা-চাবি নিয়ে এসে পশ্চিম মেদিনীপুরের পৌরসভা স্তব্ধ করলেন শ্রীময়ীরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: কোথায় ‘পথশ্রী’? পথের তো বিন্দুমাত্র ‘শ্রী’ নেই! দুয়ারে পুকুর অবস্থা। সাবধানে না হাঁটলে বা গাড়ি চালালেই কুপোকাত। শুক্রবার তাই পৌরসভার মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার। জানা যায়, চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনো কাঁচা মাটির। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়না। চরম সমস্যায় পড়েন এলাকাবাসী। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পৌর কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় লিখিত আবেদন জানিয়েও, রাস্তার হাল ফেরেনি! বাধ্য হয়ে তাই শুক্রবার দুপুরে ওয়ার্ডের মহিলারা হাতে প্ল্যাকার্ড এবং বাড়ি থেকে আনা তালা চাবি দিয়ে পৌরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ মহিলাদের:

বিক্ষোভের কথা জানতে পেরেই পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তাঁদের আশ্বাস দেন রাস্তা নির্মাণের বিষয়ে। এরপরই অবশ্য মহিলারা বিক্ষোভ তুলে নেন। তাঁরা বলেন, “সামান্য বৃষ্টিতেই যাতায়াত করা যায়না। বাড়ির কাজে, ছেলেমেয়েদের স্কুল-কলেজ যাওয়া- যেন দুর্বিষহ হয়ে উঠেছে! এত ‘পথশ্রী’ না কি সব হচ্ছে, আমরা তো বার বার বলেও হয়নি। বাধ্য হয়ে তাই আন্দোলনে নামতে হয়েছে। তবে, চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক, কিছুদিনের মধ্যে কাজ এগোয় কিনা!” চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি, তিনি বিষয়টি জানতেন না! এই প্রথম জেনেছেন। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

অবিলম্বে রাস্তা সারাতে হবে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago