Railway

Kharagpur Division: খড়্গপুর ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করা হল আজ! সেই খেমাশুলিতেই রেল-রোড চাক্কা জ্যাম, চরম ভোগান্তির আশঙ্কা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: সেপ্টেম্বরের (২০২২) পর ফেব্রুয়ারি (২০২৩)। পাঁচ মাস পর ফের সেই খেমাশুলিতেই রেল-রোড চাক্কা জ্যামের ডাক! এবার, ডাক দিয়েছে আদিবাসী সেঁঙ্গেল অভিযান (ASA)। মারাং বুরু বাঁচাও এবং সারনা ধর্ম কোড চালু করার দাবিতে শনিবার সকাল ৬ টা থেকে খড়্গপুর ডিভিশনের খেমাশুলিতে ট্রেন ও জাতীয় সড়ক অবরোধ করতে চলেছেন সংগঠনের সদস্যরা। আদ্রা ডিভিশনের কাঁটাডিহিতেও অবরোধের ডাক দেওয়া হয়েছে। মূলত জঙ্গল অধ্যুষিত পাঁচটি রাজ্যে (ওড়িশা, ঝাড়খন্ড, বিহার, অসম ও পশ্চিমবঙ্গ) শনিবার (১১ ফেব্রুয়ারি) এই আন্দোলনের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনটি। আর, এর জেরেই খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) একাধিক ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে।

খড়্গপুর ডিভিশনের বিজ্ঞপ্তি:

শনিবার যে ৮টি ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল- ০৮০৫৫ খড়্গপুর টাটানগর প্যাসেঞ্জার, ১২০২১ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, ১২৮৭১ হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, ০৮০৭১ খড়্গপুর টাটানগর প্যাসেঞ্জার, ০৮০৫৪ টাটানগর খড়্গপুর প্যাসেঞ্জার, ০৮০৬০ টাটানগর খড়্গপুর প্যাসেঞ্জার, ১২৮১৪ টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস এবং ০৮১৬০ টাটানগর খড়্গপুর প্যাসেঞ্জার। অপরদিকে, ১২২২২ হাওড়া পুণে দুরন্ত এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে আজ, শনিবার। হাওড়া থেকে খড়্গপুর হয়ে তা মেদিনীপুর, আদ্রা, বোকারো স্টিল সিটি, কোঠশিলা, মুড়ি, হাতিয়া হয়ে রৌরকেল্লা পৌঁছবে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে (২০২২)’র তৃতীয় সপ্তাহেও খড়্গপুর গ্রামীণের খেমাশুলি অবরুদ্ধ হয়েছিল আদিবাসী কুড়মি সমাজের কর্মসূচিতে। সেই আন্দোলনকে স্মরণ করেই আশঙ্কায় আছেন জেলাবাসী। অপরদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি, রবিবার ফের খেমাশুলিতে এক বিশাল জনসভার ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। সেক্ষেত্রে রবিবারও যাত্রীরা নানা ভাবে অসুবিধার সম্মুখীন হতে চলেছেন বলে ওয়াকিবহাল মহলের মত।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago