Railway

কথা রাখল রেল! খড়্গপুর স্টেশনে দ্বিতীয় ফুটব্রিজের উদ্বোধন, ‘আমন্ত্রণ তালিকা’ নিয়ে বিতর্ক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: কথা রাখল রেল কর্তৃপক্ষ। পুজোর আগেই উদ্বোধন হচ্ছে খড়্গপুর স্টেশনের দ্বিতীয় ফুটব্রিজের (ফুট ওভারব্রিজের)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। এছাড়াও, খড়্গপুর (সদর) এর বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আমন্ত্রিত হয়েছেন। উল্লেখ্য যে, ঝাঁ চকচকে এই ফুট ওভারব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। বছর তিনেক আগে রেলের তরফে অনুমোদন দেওয়া হয়েছিল এই ওভারব্রিজের। অবশেষে, সেই কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ফুট ওভারব্রিজ বা উড়ালপুলের।

বৃহস্পতিবার উদ্বোধন এই ফুট ওভারব্রিজের :

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের তৃতীয় দীর্ঘতম এই রেলওয়ে প্লাটফর্মে এতকাল একটিই ফুট ওভারব্রিজ ছিল। তাও অত্যন্ত সঙ্কীর্ণ এবং ক্রমেই তা জরাজীর্ণ হয়ে পড়ছিল। দাবি ওঠে দ্বিতীয় ওভারব্রিজের। অবশেষে, সেই ওভারব্রিজ পেলেন খড়্গপুর বাসী। তবে, ওই ওভারব্রিজের দুই পাশে এখনও টিকিট কাউন্টার হয়নি। এলাকাবাসীর দাবি অবিলম্বে তা করা হোক। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পাশেই টিকিট কাউন্টার করা হবে। খুশি খড়্গপুর বাসী। আধুনিক ও আকর্ষণীয় এই ফুট ওভারব্রিজের উদ্বোধন হবে, আজ বৃহস্পতিবার। তবে, আমন্ত্রণ তালিকায় বিধায়ক ও সাংসদ থাকলেও, রেল শহরের পুর-প্রশাসক না থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে! এ নিয়ে খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার জানিয়েছেন, “রেল তো রাজ্য বা সংশ্লিষ্ট শহরের বাইরে নয়। রেল এলাকাও শহরের মধ্যে। অথচ, শুধুমাত্র গেরুয়া রাজনীতির চাপে রেল শহরের পৌর-প্রতিনিধি’কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের এই ধরনের সঙ্কীর্ণ রাজনীতি করা উচিৎ হয়নি।” তবে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রোটোকল মেনেই বিধায়ক, সাংসদ-কে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই প্রোটোকলের মধ্যে পৌরসভার প্রশাসক পড়ছেন না!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago