Railway

Railway: ১০ দিনের পরিবর্তে ৮ দিনে শেষ করা হবে নন-ইন্টারলকিংয়ের কাজ! ৫ ও ৬ জুলাই খড়্গপুর ডিভিশনে বাতিল ১৩৩টি লোকাল ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ জুন: ফের সংশোধন বা পরিমার্জন (Revised) করা হল খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) বিজ্ঞপ্তি বা নির্দেশিকা। গত ২৪ জুন জানানো হয়েছিল, আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ২৯ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত লোকাল, এক্সপ্রেস মিলিয়ে তিন শতাধিক ট্রেন (২৩৭টি লোকাল ও ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন) বাতিল করা হবে। শেষ পর্যন্ত, যাত্রী-স্বার্থে আবারও কিছুটা পিছিয়ে এলো খড়গপুর ডিভিশন (Kharagpur Division) তথা দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)। বৃহস্পতিবার সন্ধ্যার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ জুলাই নয়, কাজ শেষ করা হবে ৬ জুলাই। কারণ, ৭ জুলাই রথযাত্রা। ওই দিন যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। তাই, টানা ১০ দিনের পরিবর্তে ৮ দিনের কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়্গপুর ডিভিশন।

বাতিল ট্রেনের তালিকা:

দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হচ্ছে:

প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) আন্দুল থেকে সাঁতরাগাছি অবধি ফ্লাইওভারের চূড়ান্ত পর্যায়ের কাজ সহ নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। আগামীকাল অর্থাৎ ২৯ জুন থেকে ৬ জুলাই অবধি, টানা ৮ দিন ধরে মূলত আন্দুল স্টেশনে এই কাজ চলবে। আর সেজন্যই, খড়্গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে ২০২টি লোকাল ট্রেন এবং ৭ জোড়া (বা, ৮ জোড়া) এক্সপ্রেস বা মেল ট্রেন। খড়্গপুর ডিভিশনের অধীন হাওড়া-মেদিনীপুর, হাওড়া-আমতা, হাওড়া-হলদিয়া-খড়্গপুর এবং দীঘা-খড়গপুর-হাওড়া লাইনের মোট ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হবে আগামী ৮ দিনের জন্য। এছাড়াও, হাওড়া-দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, সামলেশ্বরী এক্সপ্রেস সহ মোট ৭ জোড়া (বা, ৮ জোড়া) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে ২৯ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন দিনে। অপরদিকে, ৫ জোড়া ট্রেনের যাত্রাপথ ঘোরানো হচ্ছে অর্থাৎ ঘুরপথে (Division) চালানো হবে ট্রেনগুলি। ২০ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন (Rescheduling) করা হচ্ছে এবং ৩ জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে বলে শুক্রবার (২৮ জুন) জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr DCM, Kharagpur Division) অলোক কৃষ্ণ।

সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণ (Sr DCM):

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr DCM) অলোক কৃষ্ণ শুক্রবার দুপুরে এও জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনে প্রতিদিন ১৭০টি লোকাল ট্রেন চলে। মেদিনীপুর, আমতা, দীঘা ও হলদিয়া লাইনে এই ট্রেনগুলি চলে। নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে কিছু লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছে ঠিকই, তবে তাতে যাত্রীদের খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন তিনি। তাঁর মতে, “৮ দিনের মধ্যে প্রথম ৬ দিনে (২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত) মাত্র ৬৯-টি ট্রেন বাতিল করা হবে। সপ্তম (৫ জুলাই) ও অষ্টম (৬ জুলাই) দিনেই সর্বাধিক (১৩৩টি) ট্রেন বাতিল করা হচ্ছে। সংখ্যাটা যথাক্রমে ৬২ ও ৭১। তবে, প্রতিদিন যেহেতু ১৭০টি লোকাল ট্রেন চলে, সেক্ষেত্রে এই দু’দিন যাত্রীদের একটু কষ্ট হলেও, পরিষেবা পুরোপুরি বন্ধ হচ্ছেনা। আমরা এমনভাবে এই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোন লাইনেই দীর্ঘক্ষণের জন্য পরিষেবা বন্ধ না থাকে। তবে এটা ঠিক এই ক’দিন লোকাল ট্রেনে ভিড় অনেক বেশি হবে।” উন্নয়নমূলক কাজের স্বার্থে তিনি যাত্রীদের এটুকু মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবারের সাংবাদিক বৈঠক থেকে। তিনি এও জানিয়েছেন, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল টানা ১০ দিন ধরে অর্থাৎ ৮ জুলাই পর্যন্ত কাজ চলবে। তবে, ৭ জুলাই রথযাত্রা-র কারণে নন-ইন্টারলকিংয়ের কাজ ৬ জুলাই-ই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই ২৩৭-টি লোকালের পরিবর্তে ২০২টি লোকাল এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে মাত্র ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে সংশোধিত বা পরিমার্জিত নির্দেশিকাতে (Revised Order)।

সময় ও যাত্রাপথের পরিবর্তন:

দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি:

দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 week ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 week ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

1 month ago