Railway

Train Cancelled: আদিবাসী সংগঠনের বনধ, খড়্গপুর ও আদ্রা লাইনে বাতিল একগুচ্ছ প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অধিকারের দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি আদিবাসী সংগঠনের তরফে আজ অর্থাৎ বৃহস্পতিবার (১৫ জুন) ১২ ঘন্টার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোডে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান ও আন্দোলন করবেন। দক্ষিণ পূর্ব রেলের তরফে তাই বুধবার রাতেই একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকা :

দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার খড়্গপুর ও আদ্রা লাইনের প্রায় ৩৮টি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় আছে, একজোড়া আদ্রা-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, গোমো এক্সপ্রেস সহ আদ্রা-খড়্গপুর, আদ্রা-মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। স্বাভাবিকভাবেই, নিত্যযাত্রীরা যে আজ ভোগান্তিতে পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 week ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago