Railway

Midnapore: কাকভোরে মেদিনীপুর স্টেশনে কামাল দুই লেডি RPF এর! আত্মারামে প্রাণ ফেরালেন বীরাঙ্গনারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: আত্মারাম প্রায় খাঁচাচাড়া হয়ে গিয়েছিল! তাতেই যেন পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করলেন মেদিনীপুর স্টেশনের আরপিএফ (RPF) বাহিনী’র দুই লেডি কনস্টেবল। কাকভোরে মেদিনীপুর স্টেশনে এমনই কামাল দেখিয়েছেন সাউথ ইস্টার্ন রেলের আরপিএফ আইজি’র উদ্যোগে গঠিত প্রমীলা বাহিনী “মাই সহেলি”র দুই লেডি কনস্টেবল সুপ্রিয়া গড়াই ও শোভা সিং। আরপিএফ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রি ২.৪৪ মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন যখন চলন্ত অবস্থায় ছিল, সেই সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যান এক ব্যক্তি! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকা অংশে পড়ে যান তিনি। ওই সময় মেদিনীপুর স্টেশনের ওই প্ল্যাটফর্মে কর্তব্যরত RPF এর মহিলা পুলিশ কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে, তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের ওই বিপজ্জনক অংশ থেকে টেনে বের করে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পান ৫৫ বছর বয়সী আত্মারাম নামদেও বর্দে (Atmaram Namdeo Borde)।

প্রায় লাইনে পড়ে যাচ্ছিলেন :

প্রাণ রক্ষা :

জানা গেছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার আম্বেদকার নগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম আত্মরাম নামদেও বর্দে। তিনি পুরুলিয়া যাচ্ছিলেন। হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যান বলে তিনি নিজে জানিয়েছেন! কিন্তু, রেল পুলিশের দুই লেডি কনস্টেবল, যথাক্রমে- সুপ্রিয়া গড়াই ও শোভা সিং এর তৎপরতায় এবং ASI বি.কে মিশ্র’র সহযোগিতায় তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান! এইজন্য, তিনি রেল কর্মীদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, আরপিএফ বাহিনী’র এই কাজের ভূয়সী প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তিকে বাঁচানোর সিসিটিভি ফুটেজটিও প্রকাশ করা হয়েছে। দুই বীরাঙ্গনা-কে পুরস্কৃত করা হতে পারে বলেও জানা গেছে।

লেডি কনস্টেবল শোভা সিং :

লেডি কনস্টেবল সুপ্রিয়া গড়াই :

বিজ্ঞাপন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago