Administration

Midnpaore: সেজে উঠছে বিদ্যাসাগরের জন্মভিটে! মাইলফলকেই বর্ণিত সিংহশিশুর বীরগাথা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মাইলস্টোন (Milestone) বা ‘মাইলফলক’ তাঁর জীবনের স্মরণীয় এক অধ্যায়। আর, সেই অধ্যায় ‘ইতিহাস’ রূপে আজও অক্ষয় হয়ে আছে বাঙালির জীবনে! তিনি, বীরসিংহের (তথা, মেদিনীপুরের) ‘সিংহশিশু’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পিঠে চড়ে বীরসিংহ গ্রাম থেকে কলকাতা যাওয়ার পথে ‘মাইলস্টোন’ দেখেই শিখেছিলেন ইংরেজি সংখ্যা। আর, সেই মাইলস্টোন বা মাইলফলক দিয়েই সাজানো হচ্ছে বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে! মাইলস্টোনে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরের জীবনের একাধিক ঘটনা ও উল্লেখযোগ্য বছরগুলি। করোনার জেরে বিদ্যাসাগর মেলা পিছিয়ে এবার করা হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে। তার আগেই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের জীবনের একধিক ঘটনা তুলে ধরতে, এভাবেই সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ।

উল্লেখযোগ্য সালগুলি দিয়ে মাইলফলক :

বিজ্ঞাপন :

প্রসঙ্গত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন ১৮২০’র ২৬ সেপ্টেম্বর। তারপর ধাপে ধাপে ১৮২৮ সালে কলকাতায় গমন এবং সংস্কৃত কলেজে পড়াশোনা ১৮২৯ থেকে ১৮৪১ অবধি। এর মাঝেই, বিদ্যাসাগরের বিবাহ ১৮৩৪ সালে এবং ১৮৩৯ এ ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ। ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান ১৮৪১ সাল। এরপর একে একে, ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭), ‘বর্ণপরিচয়’ (১৮৫৫), ‘সীতার বনবাস’ (১৮৬০), ‘ভ্রান্তিবিলাস’ (১৮৬৯) প্রভৃতি বই রচনা। ১৮৫৬-তে সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ‘বিধবা বিবাহ প্রচলন’। ১৮৯১ এর ২৯ জুলাই তাঁর মহাপ্রয়াণ! এই সমস্ত উল্লেখযোগ্য বছরগুলি দিয়েই ১৪-টি মাইলস্টোন বা প্রস্তরফলক স্থাপন করা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রবেশ দ্বারে, যা রীতিমতো শিহরণ জাগাতে পারে পর্যটকদের হৃদয়ে! এমনটাই মনে করছে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কর্মকর্তারা। যদিও, দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি তুলেছিলেন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরকে ঢেলে সাজানো হোক। অনেকেই বলছিলেন যে, বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে আসার পর পর্যটকদের হতাশ হয়ে ফিরে যেতে হত! তাঁরা নাকি এমনও বলতেন, বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এলাকায় দেখার মতো কিছুই নেই। অবশেষে, রাজ্য সরকারের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ড. রশ্মি কমলের তৎপরতায় বীরসিংহ উন্নয়ন পর্ষদ বিদ্যাসাগর স্মৃতি মন্দির ও বীরসিংহ গ্রাম ঢেলে সাজানোর পরিকল্পনা করে। বিদ্যাসাগরের ছবি দিয়ে দেওয়ালে দেওয়ালে সাজিয়ে তোলা হয়েছে তাঁর স্মৃতি কথা। শুধু তাই নয়, বিদ্যাসাগরের আমলের কাঁচা মাটির বিদ্যালয়টিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এমনকি, বিদ্যাসাগর পুষ্করিনীটিকেও সৌন্দর্যমন্ডিত করা হচ্ছে। সবমিলিয়ে, বিদ্যাসাগরের জন্ম ভিটে ঘুরতে এলে, যাতে মন ভরে যায় পর্যটকদের, সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে।

দেওয়াল জুড়ে স্মৃতিকথা :

সেজে উঠছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago