Rape

পশ্চিম মেদিনীপুরে মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওড়িশার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: এ যেন রক্ষকই ভক্ষক! কিশোরীর দেখা শোনার সুযোগ নিয়ে ধর্ষণ করলেন পিতৃস্থানীয় যুবক! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকার একটি গ্রামের (নির্যাতিতার সুরক্ষার স্বার্থে গ্রামের নাম উল্লেখ করা হলোনা)। মায়ের অনুপস্থিতিতে ১৩ বছরের মূক ও বধির কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠল অক্ষয় কুমার ঘোষ নামে বছর তিরিশের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের আসল বাড়ি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদা থানা এলাকায়। কর্মসূত্রে গোয়ালতোড়ের ওই গ্রামে থাকেন। ঘটনাচক্রে, নির্যাতিতা ওই কিশোরীর বাবা আগেই মারা যাওয়ার কারণে, ওই পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করা ছাড়াও, তাদের বাড়িতেই থাকত ওই যুবক। সোমবার, নির্যাতিতা কিশোরীর মা মাঠে গিয়েছিলেন, সেই সুযোগেই কিশোরী’কে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে গোয়ালতোড় থানায়। এরপরই, অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গোয়ালতোড় থানা এলাকায় ধর্ষণের ঘটনা :

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশার যুবক অক্ষয় কুমার ঘোষ গোয়ালতোড় এলাকায় একটি কাজ করতেন। বছর তেরোর ওই কিশোরীর বাবা মারা গেছেন অনেক আগেই। মূক ও বধির কিশোরীকে নিয়ে মা গোয়ালতোড়ের ওই গ্রামে থাকেন। যুবক অক্ষয় দরিদ্র ওই পরিবারকে বিভিন্ন সময় সাহায্য সহোযোগিতা করত বলে জানা গেছে। মূক ও বধির ওই কিশোরীকেও ওই যুবকই দেখাশুনো করত বলে জানা গেছে। এলাকায় সকলে পালিত বাবা বলে জানেন। সোমবার দুপুরে কিশোরীর মা যখন কোনও কাজে বাইরে যান, তখন বাড়িতে একা পেয়ে ওই যুবক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ! কিশোরী কান্নাকাটি করলে, মা ফিরে এসে জানতে চায়। কিশোরী মাকে সব জানায়। বিকেলে ঘটনা জানাজানি হয়। প্রতিবেশীদের সহযোগিতায় সন্ধ্যায় গোয়ালতোড় থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। রাতেই পুলিশ অভিযুক্ত অক্ষয় কুমার ঘোষ কে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে মেদিনীপুর পকসো আদালতে তোলা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে হেফাজতে নি চান। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি তুলছেন তাঁরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago