Recent

Kedarnath: ইন্ডিয়া বুক রেকর্ডস গড়েছেন আগেই, এবার অন্তরের ডাক শুনে পবিত্র কেদারনাথের ক্ষুদ্র সংস্করণ সৃষ্টি করলেন মেদিনীপুরের শিল্পী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: “তারি লাগি রাত্রি-অন্ধকারে চলেছে মানবযাত্রী যুগ হতে যুগান্তর-পানে/ ঝড়ঝঞ্ঝা-বজ্রপাতে, জ্বালায়ে ধরিয়া সাবধানে/ অন্তর প্রদীপখানি।” (এবার ফিরাও মোরে/ রবীন্দ্রনাথ) অন্তর-প্রদীপখানি জ্বালিয়ে কেউবা যাত্রা করেন পবিত্র কেদারনাথের উদ্দেশ্যে, কেউবা অন্তরের আহ্বানে ‘আপন মনের মাধুরী মিশায়ে’ বাড়িতে বসেই তৈরি করেন কেদারনাথ মন্দিরের ক্ষুদ্র সংস্করণ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার শিল্পী শুভজিৎ শোনালেন, “হিমালয়ের পাদদেশে অবস্থিত পবিত্র কেদারনাথ ধাম অতি দুর্গম স্থানে অবস্থিত। আমার মতো অনেকেরই ইচ্ছে থাকলেও সেখানে সহজে পৌঁছে যাওয়ার উপায় নেই! তাই, বাড়িতে বসেই বাবা বিশ্বনাথ বা কেদারনাথ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। তবে, একবার যাওয়ার খুব ইচ্ছে আছে কেদারনাথের উদ্দেশ্যে।” চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঘুনাথপুরের যুবক শুভজিৎ প্রামাণিক চক পেনসিল কেটে মাত্র ৫ সেন্টিমিটার উচ্চতা এবং ৩.৫ সেন্টিমিটার চওড়া এই কেদারনাথ মন্দির তৈরি করে আপাততো তাক লাগিয়ে দিয়েছেন।

কেদারনাথ মন্দিরের ক্ষুদ্র সংস্করণ তৈরি করলেন পশ্চিম মেদিনীপুরের শিল্পী:

কেদারনাথ মন্দির :

বর্তমানে, ইংরেজিতে স্নাতক ও বিএড প্রশিক্ষিত শুভজিতের ছোটো বেলা থেকেই আঁকাআঁকি ও হাতের কাছে সহজাত প্রতিভা ছিল। গত প্রায় তিন-চার বছর ধরে মাইক্রো আর্টের কাজ শুরু করেছেন শুভজিৎ। পেন্সিল কেটে ক্ষুদ্রতম অশোক স্তম্ভ তৈরির জন্য ২০২০ সালে পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার-ও। এছাড়াও, পেপার কাটিং করে একই কাঠামোতে দুর্গা এবং লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গনেশের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, অতিমারী পরিস্থিতিতে গত দু’বছর বন্ধ ছিল কেদারনাথ যাত্রা। এ বছর পুনরায় তা চালু হয়েছে। তবে, কেদারনাথ যাওয়ার প্রবল বাসনা সত্ত্বেও শুভজিৎ এখনই কেদারনাথ ভ্রমণে যেতে পারবেন না! তাই, ৮ ঘন্টার প্রচেষ্টায় বাড়িতে বসেই তৈরি করেছেন কেদারনাথ মন্দিরের ক্ষুদ্র সংস্করণ। বাহবা দিচ্ছেন জেলাবাসী।

India Book of Records (2020) এর পুরস্কার:

শুভজিৎ প্রামাণিক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago