Paschim Medinipur

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে বৃহস্পতিবার দুপুরে একটি মৌন মিছিল করলেন ‘রেল শহর’ খড়গপুরের ঐতিহ্যমণ্ডিত হিজলি হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। খড়গপুর শহরের আইআইটি ক্যাম্পাসে (Kharagpur IIT) থাকা হিজলি হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আইআইটি ক্যাম্পাস থেকেই এই মিছিল শুরু করেন। প্রেমবাজার এলাকা জুড়ে পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। ‘জাতীয় শিক্ষক’ তথা দেশের প্রথম উপ রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি হাতে নিয়ে মিছিলের পুরোভাগে ছিলেন এক ছাত্রী। তার ঠিক পিছনেই থাকা ছাত্রীদের হাতে ছিল “দ্রোহকাল দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক” ব্যানার। এছাড়াও, নানা প্রতিবাদী পোস্টার, ফেস্টুন হাতে বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলায়।

হিজলি স্কুলের মৌন মিছিল:

প্রতিবাদ পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও:

অন্যদিকে, “আমার ক্যাম্পাস আমার ঘর; আর হবে না আর জি কর” স্লোগান তুলে শিক্ষক দিবসের দিনই পথে নামল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ভুটা)-ও। আর জি কর মেডিক্যালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে এদিন দুপুরে একটি ‘প্রতিবাদী মিছিল’-র আয়োজন করা হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা ভুটা (VUTA)-র উদ্যোগে। যেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই পা মেলান ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী এবং প্রাক্তনীরাও। মিছিল থেকে পাশবিক নির্যাতন তথা খুন-ধর্ষণের প্রতিবাদে গর্জে ওঠার সাথে সাথেই স্লোগান তোলা হয় “আমার ক্যাম্পাস আমার ঘর; আর হবে না আর জি কর!” বেলা ১২টা নাগাদ মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই সুবিশাল প্রতিবাদী মিছিলের সূচনা হয়। কয়েক কিলোমিটার পথ হেঁটে তা মেদিনীপুর শহর পরিক্রমা করে এবং পুনরায় বেলা ২টো নাগাদ পৌঁছয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানেও নৃশংস ও পাশবিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগানের ঝড় ওঠে। যদিও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানও উদযাপিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মিছিল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago