Recent

CPI(M) Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের নিখোঁজ সিপিআইএম পোলিং এজেন্টের দেহ মিললো পাট খেতে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: নির্বাচনে স্থানীয় সিপিআইএম প্রার্থীর পোলিং এজেন্ট হয়েছিলেন। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির অদূরেই পাট খেত থেকে মৃতদেহ উদ্ধার হল তাঁর! মৃত সিপিআইএম কর্মীর নাম সঞ্জয় করন। বয়স আনুমানিক ৪৫। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামের। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। এই বিষয়ে সিপিআইএমের অভিযোগ, রাজনৈতিক খুন। পুলিশের দাবি, তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।

ইড়পালা গ্রাম পঞ্চায়েত কার্যালয় :

প্রসঙ্গত উল্লেখ্য, জয়বাগ গ্রামের বাসিন্দা সঞ্জয় করন এবার পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী সুব্রত করনের পোলিং এজেন্ট ছিলেন বলে জানা যায়। হঠাৎ করেই রবিবার সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সাত সকালে পাট খেতের মধ্যে দেহ দেখতে পান এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পরিবার এবং দলের তরফে দাবি করা হয়েছে, সঞ্জয়-কে খুন করা হয়েছে! নির্বাচনের পর থেকেই হুমকি আসছিল বলেও অভিযোগ। ঘাটাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের দাবি, তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত সত্য জানা যাবে। তবে, দেহে নাকি কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশের একটি সূত্রে দাবি করা হয়েছে। যদিও, মৃতের পরিবারের দাবি, ‘রাজনৈতিক খুন’। একই দাবি করা হয়েছে সিপিআইএমের তরফেও। অন্যদিকে, তৃণমূল ও বিজেপির তরফেও পরস্পরের দিকে দোষারোপ করা হয়েছে। ইড়পালা গ্রামের তৃণমূলের জয়ী প্রার্থী প্রতাপ জানার দাবি, “শুনেছি বিজেপির তরফে ওকে নাকি হুমকি দেওয়া হয়েছিল। রবিবার ইড়পালায় বিজেপি বিজয় মিছিলও করে। পুলিশ ঠিকঠাক তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।” অন্যদিকে, ইড়পালা বুথের জয়ী বিজেপি প্রার্থী উত্তম শাট পাল্টা দাবি করেছেন, “জয়বাগ বুথ তো তৃণমূল জিতেছে। পুলিশ সঠিক তদন্ত করলেই প্রকৃত সত্যের উদঘাটন হবে।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ইড়পালা অঞ্চল বা গ্রাম পঞ্চায়েতটি এবার বিজেপি দখল করেছে। ১১টি গ্রাম আসন বা বুথের মধ্যে ৬টি তারা এবং বাকি ৫টি-তে তৃণমূল জয়ী হয়েছে। খাতা খুলতে পারেনি সিপিআইএম। সবমিলিয়ে ঘটনা ঘিরে দেখা দিয়েছে রহস্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago