Recent

Midnapore: হস্তি শাবকের মৃত্যু মেদিনীপুর বনবিভাগে, শোকে মুহ্যমান জঙ্গলমহলবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: সাতসকালেই দুঃসংবাদ! হস্তি শাবকের মৃত্যু হলো মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অধীন শালবনী ব্লকের মিরগার জঙ্গলে। শোকস্তব্ধ জঙ্গলমহলবাসী! বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেষ শ্রদ্ধা:

বিজ্ঞাপন (Advertisement):

বনদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাতেই প্রায় ৫০টি হাতির একটি বিশাল দল মিরগা বিটের অধীন শালবনী এলাকায় পৌঁছয়। রাতে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক পিছনের মাঠেই ছিল হাতির দলটি। পরে ভোরের দিকে তা মিরগার জঙ্গলে প্রবেশ করে। ওই দলেই থাকা একটি শাবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, “সাধারণত হাতিরা কোন সমস্যা বা দুর্ঘটনার কবলে পড়লে চিৎকার করে। ভোর সাড়ে ৩টা-৪টা নাগাদ তেমনই চিৎকার শুনে আমাদের বনকর্মীরা ছুটে যান ওই জঙ্গলে। গিয়ে দেখা যায়, একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে! চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছলেই ময়নাতদন্ত করা হবে। তারপর নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হবে।” ওই শাবকের বয়স আনুমানিক আড়াই-তিন বছর হতে পারে বলেও জানিয়েছেন তিনি। প্রাথমিক অনুমান, অতিরিক্ত খাবার খাওয়ার ফলেই হস্তি শাবকের মৃত্যু হয়েছে। রেঞ্জ অফিসার বলেন, “যেহেতু জঙ্গলের মাঝে মৃত্যু হয়েছে, তাই আপাতত অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর অবশ্য পুরো বিষয়টি পরিস্কার হবে।” শালবনীর বাসিন্দা তথা ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ বলেন, “জঙ্গলমহলবাসী এখনো হাতিকে ‘ঠাকুর’ (হাতি ঠাকুর) রূপেই মানে। তাই আমারা সবাই শোকস্তব্ধ!” এদিন মৃত হাতিটিকে দেখতে গ্রামবাসীরা ভিড় করেন সকাল থেকেই। মহিলারা ফুল, মালা দিয়ে শেষবারের জন্য শ্রদ্ধাও জানান।

নিথর দেহ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago