Accident

Midnapore: সাতসকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা চন্দ্রকোনা রোডে! মৃত ১, আশঙ্কাজনক একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: সাতসকালেই ভয়াবহ পথ-দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায়। শুক্রবার সকাল ৮টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ৬০নং জাতীয় সড়কের উপর কুবাই ব্রিজে ওঠার ঠিক মুখে উল্টে যায় পিকাপ ভ্যান। পিকাপ ভ্যানে প্রায় ১৬ জন শ্রমিক ছিলেন। গুরুতর জখম হন সকলেই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সামিম মন্ডল (২১)।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের পাশে বিধায়ক:

বিজ্ঞাপন (Advertisement):

বাকিদের মধ্যে অন্তত ২-৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই ৮ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। বাকিদেরও রেফার করা হতে পারে বলে শালবনী হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। সুজয় বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা! ওই শ্রমিকরা চন্দ্রকোনা রোডের গুয়াইদহ এলাকা থেকে পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কেউ রাজমিস্ত্রি, আবার কেউ জোগাড়ের কাজ করে বলে জানতে পেরেছি। আহত ব্যক্তি ও তাঁদের পরিজনদের পাশে থাকার জন্যই আমরা হাসপাতালে ছুটে এসেছি।” ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ৬০নং জাতীয় সড়ক ধরে চন্দ্রকোনা রোডের দিক থেকে দ্রুতগতিতে ওই পিকআপ ভ্যান শালবনীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, উড়ালপুলে ওঠার ঠিক আগেই দ্রুত গতিতে থাকা ওই পিকআপ ভ্যানের সামনে একজন সাইকেল আরোহী চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়েই উল্টে যায় পিকআপ ভ্যানটি। দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শালবনী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago