Recent

Midnapore: পশ্চিম মেদিনীপুরে পোষ্য সারমেয় প্রাণ বাঁচাল পরিবারের! পুকুরে হাঁস ধরতে গিয়ে ত*লিয়ে গেল শিশু, বৃদ্ধ দম্পতির স্কুটিতে ধাক্কা গাড়ির

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: দিনভর নানা ঘটনা-দুর্ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকা। পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু ও এক মহিলার। আহত এক বৃদ্ধ। অন্য একটি ঘটনায় একটি পোষ্য সারমেয় বা পোষা কুকুর প্রাণ বাঁচিয়ে দিল পরিবারের ৫ জনের! জানা যায়, বুধবার ভোরে ডেবরা ব্লকের গোলগ্রাম অঞ্চলের মুকুন্দপুর এলাকায় একটি বাড়ির পোষ্য কুকুর হঠাৎই চিৎকার করতে থাকে। আর, সেই চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের এক সদস্যের। তিনি ছুটে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়! দেখেন, বাড়ির দেওয়াল থেকে মাটি খসতে শুরু করেছে। তিনি তৎক্ষণাৎ বাড়ির ভেতর ঢুকে পরিবারের বাকি চার জনকে বের করে নিয়ে আসেন। তার কয়েক মিনিটের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি! প্রাণে বাঁচেন পরিবারের ৫ জন। পোষ্য সারমেয়টি প্রভুদের বিপদ বুঝতে পেরেই যে চিৎকার করছিল; তা মানছেন এলাকাবাসী থেকে পরিবারের সদস্যরা।

ভেঙে পড়া বাড়িটি:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো দু’বছরের এক শিশুর। বুধবার সকালে ঘটনাটি ঘটে ডেবরার ডুঁয়া গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির সামনেই উঠোনে খেলছিল শিশুটি। কাছাকাছিই ছিলেন শিশুটির মা। হঠাৎ কোনও কাজে কয়েক মিনিটের জন্য তিনি ঘরের ভেতরে ঢুকে যান। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আর ছেলেকে দেখতে পান না! পরে বাড়ির সামনের পুকুরেই তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন! পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি হাঁস পুকুরের দিকে যাচ্ছিল। সেটিকেই ধরার জন্য পুকুরের দিকে গেলে কোনওভাবে জলে পড়ে যায় শিশুটি। আর তারপরই নিমেষের মধ্যে তলিয়ে যায়! ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Advertisement (বিজ্ঞাপন):

বিজ্ঞাপন (Advertisement):

এদিন (বুধবার) সকালেই ডেবরার চণ্ডাবুড়ি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কেও ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা! দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হয় স্কুটি চালক স্ত্রী-র। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন স্বামী। মৃতার নাম কৃষ্ণকলি মাইতি (৫৯)। জখম স্বামী হলেন প্রশান্ত মাইতি (৬৭)। বাড়ি খড়্গপুর শহর সংলগ্ন বারবেটিয়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁরা স্কুটিতে করে ডেবরা থেকে খড়্গপুরে ফিরছিলেন। স্কুটি চালাচ্ছিলেন কৃষ্ণকলি দেবী। হঠাৎই পেছন থেকে দ্রুত গতির একটি গাড়ি এসে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা স্ত্রী-র। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী ছবি:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago