Recent

Jawad: নামেই ‘উদার’, নিঃস্ব করল পশ্চিম মেদিনীপুরের চাষিদের! ১৮ হাজার হেক্টর আলু আর ৭০ হাজার হেক্টর ধান জলের তলায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: আরবি শব্দ ‘জাওয়াদ’ (Jawad) এর বাংলা মানে হল- উদার বা মহান বা দানশীল। তবে, সেই জাওয়াদ পশ্চিম মেদিনীপুরের চাষিদের ক্ষেত্রে ‘উদার’ হয়ে উঠতে পারলোনা! ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেলেও প্রবল বৃষ্টি ব্যাপক ক্ষতি করল চাষের। তিন-চারদিন আগে থেকেই চাষিদের সতর্ক করা হলেও, রক্ষা পেলেন না জেলার আলু ও ধান চাষিরা। জেলার এক কৃষি আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার কৃষকরা প্রায় ১৮ হাজার হেক্টর আলু লাগিয়ে ফেলেছিলেন। তার প্রায় সবটাই জলের তলায়! অন্যদিকে, মাঠে থাকা প্রায় ৭০ হাজার হেক্টর পাকা ধানেরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, সবথেকে বেশি ক্ষতি হয়েছে ঘাটাল ও খড়্গপুর মহকুমায়। এরপর, মেদিনীপুর সদর। কৃষি আধিকারিক দুলাল দাস অধিকারী জানিয়েছেন, “তবে আগামী তিন-চারদিনের মধ্যে ক্ষতির অঙ্কটা বোধগম্য হবে।” জেলা প্রশাসনের তরফে, কৃষকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

দাসপুরে জলের তলায় আলুজমি :

এদিকে, টানা বৃষ্টির জেরে ঘাটাল মহকুমার চাষিরা প্রায় সর্বস্বান্ত হয়ে গেলেন বলে হতাশা প্রকাশ করেছেন! প্রসঙ্গত, সোমবার সকালেও ঘাটাল জুড়ে চলছে টানা বৃষ্টি। বিঘের পর বিঘে জমিতে জল আর জল! আলু থেকে ধান ফসল সর্বত্রই জলের তলায়। এমনিতেই ঘাটাল মহকুমায় টানা বৃষ্টির ফলে পাঁচবার বন্যা হয়েছে। চাষিরা অনেক কষ্টে কৃষি ঋণ নিয়ে চাষ করেছিলেন। জাওয়াদের কবলে পড়ে চরম ক্ষতির মুখে চাষিরা। কৃষকদের দাবি প্রতি বিঘে পিছু আলু চাষে খরচ হয়েছিল ২৫ থেকে ৩০ হাজার টাকা! আর সেই আলু লাগিয়েই, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তাঁরা। এমনিতেই, কৃষিপ্রধান এই এলাকায়, শীতের শুরুতেই আলু, মুলো, পেঁয়াজ, শসা, বেগুন অর্থাৎ শীতের যাবতীয় সবজি চাষ করেছিলেন কৃষকরা। সবটাই প্রায় জলের তলায়! এক চাষি আক্ষেপ করে বললেন, “জল থৈ থৈ জমি যেন পুকুরে পরিণত হয়েছে। কি হবে কে জানে”! ফলে একপ্রকার নিঃস্ব হতে চলেছেন বলে দাবি তাঁদের। কয়েকদিনের মধ্যেই ক্ষতির পরিমাণ হিসেব নিকেশ করে যথাসাধ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে।

ঘাটাল মহকুমায় জলের তলায় ধান :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago