দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: গত ২ দিন আগে (শনিবার) হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন এক রোগী! এখনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের। এদিকে এই ঘটনায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি! তাই, ক্ষুব্ধ রোগীর পরিজনেরা সোমবার হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল। এই ঘটনায় হাসপাতাল থেকে দু’জনকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জ্বর সর্দি-কাশি সহ নানা উপসর্গ নিয়ে নারায়ণগডের নারমা গ্রামের বাসিন্দা দিলীপ দণ্ডপাট নামে এক রোগী খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার হঠাৎ করে তিনি হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন। এরপর, বারবার পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও, কোন উত্তর না দিতে পারায় ক্ষোভে ফেটে পড়েন নিখোঁজ রোগীর আত্মীয়রা। সোমবার দুপুরে খড়্গপুর মহকুমা হাসপাতাল এসে কম্পিউটার রুমে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা। SDPO দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। হাসপাতালে সুরক্ষা কর্মীর সংখ্যা কম থাকার কারণেই, এই ধরনের ঘটনা ঘটছে বলে মানলেন খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এই ধরনের ঘটনা নিয়ে জেলাজুড়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…