Midnapore

Midnapore: মেদিনীপুরে শ্মশান দখল করে বেআইনি নির্মাণ, অভিযোগ পেয়েই ততক্ষণাৎ BDO-কে ফোন বিধায়কের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: আদিবাসীদের শ্মশান দখল করে বাড়ি তৈরী করার অভিযোগ উঠল এক ব্যবসায়ী তথা প্রোমোটারের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ারই তৎপর হলেন স্থানীয় বিধায়ক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি (১) অঞ্চলের চালতাপুকুরপাড় এলাকার। অভিযোগ, ওই চালতাপুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আদিবাসী সম্প্রদায়ের শ্মশান। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের অভিযোগ, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তাঁরা ওই জায়গাটি শ্মশান হিসেবেই ব্যবহার করে আসছেন। সম্প্রতি, সুকুমার সিং নামে এক অসাধু ব্যবসায়ী ওই পুকুর সংলগ্ন জায়গা দখল করে সেখানে স্থায়ী নির্মাণ গড়ে তোলেন। কার্যত গায়ের জোরে শ্মশান দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলার অভিযোগ:

Advertisement (বিজ্ঞাপন):

এলাকাবাসীদের সাথে সাথেই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সুমন হাঁসদাও। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান যমুনা বাস্কে থেকে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্যা সুমিতা ফৌজদারও। এদিকে, বৃহস্পতিবার এই অভিযোগ স্থানীয় বিধায়ক দীনেন রায়ের কানে পৌঁছনো মাত্রই তিনি সরাসরি ফোন করেন মেদিনীপুর সদর ব্লকের বিডিও কাহেরাসেন পারভিনকে। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার সাথে সাথেই দু’দিনের মধ্যে তাঁকে রিপোর্ট দেওয়ার কথা বলেন। বিধায়ক বলেন, “যদি অভিযোগ সত্য হয়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি বিডিও-র সাথে কথা বলেছি।” অন্যদিকে, অভিযুক্ত ব্যবসায়ী সুকুমার সিং এর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এদিন।

শ্মশান দখল করার অভিযোগ:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago