Recent

Ghatal: মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবে গেল অর্ধেক ঘাটাল! হাহাকার পানীয় জলের জন্য, অরন্ধন বাড়িতে বাড়িতে, বন্ধ মিড-ডে মিল

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: ঘাটাল আছে ঘাটালেই। এই মরশুমে এখনো অবধি তেমন বৃষ্টি হয়নি। সোমবার সকাল থেকে কয়েক ঘন্টা মাত্র টানা বৃষ্টি হয়েছে। আর, তাতেই ডুবে গেল অর্ধেক ঘাটাল। ঘাটাল, দাসপুর, ক্ষীরপাই- সর্বত্র উঠে এলো জল যন্ত্রণার ছবি। দেখা দিয়েছে পানীয় জলের হাহাকার! জলের অভাবে ক্ষোভে ফুঁসছেন ক্ষীরপাই পৌরবাসী। সোমবার পানীয় জলের অভাবে মিড-ডে মিল হলোনা একাধিক স্কুলে। বাড়িতে বাড়িতে অঘোষিত অরন্ধন পালিত হল! পৌরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।

সোমবার ভোর রাত থেকে হঠাৎ বৃষ্টিতে ক্ষীরপাই পৌরসভার ৩ নম্বর, ৭ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের রাস্তা ঘাটগুলি চলে যায় জলের তলায়। পানীয় জলের ট্যাপ-ও জলের তলায়! বহু বাড়িতেও ঢুকেছে জল। নেই ইলেকট্রিক। পানীয় জলের অভাবে তাই ক্ষীরপাই পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডেই, বাড়িতে বাড়িতে পালিত হল অরন্ধন। পৌরবাসীর প্রশ্ন, বর্ষার শুরুতেই যদি এই অবস্থা হয়, তাহলে ভরা বর্ষার সময় কি দুর্দশা হবে? অভিযোগ, বেহাল নিকাশি ব্যাবস্থা নিয়ে। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে সামান্য বৃষ্টি হলেই অনেকের বাড়িতে জল ঢুকে যায়। পৌরসভা এই ব্যাপারে উদাসীন। নিয়মিত নিকাশী নালাগুলি পরিষ্কার করা হয়নি। অপরিকল্পিতভাবে নিকাশী নালাগুলি করা হয়েছে।

পানীয় জলের অভাব:

তার ওপর বিদ্যুৎ না থাকার জন্য, পানীয় জলের হাহাকার! কষ্ট পাচ্ছে শিশুরা। পৌরসভার ৭ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রাথমিক দুটি স্কুলে জলের অভাবে মিড ডে মিল-ও বন্ধ রাখতে হয়। সপ্তাহের প্রথম দিন-ই মিড ডে মিল না খেয়ে বাড়ি ফিরতে হলো শিশুদের। ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান এই বিষয়ে বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই ঘটনা ঘটেছে। আগাম আমরা কিছু জানতে পারিনি। আমরা চেষ্টা করছি দ্রুত জল সরবরাহ করার।” ক্ষীরপাই মন্ডল বিজেপির সম্পাদক উজ্জ্বল বলিয়া বলেন, “পৌরসভার তিন তিনটি রিজার্ভার থাকা সত্ত্বেও, মানুষ জল পাচ্ছে না কেন? পৌরসভা দুর্নীতি করতেই ব্যস্ত তারা নাগরিক পরিষেবা দিবে কেমন ভাবে।”

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago