West Bengal

New Districts: ঝাড়গ্রামের পর জঙ্গলমহল পাচ্ছে আরো এক নতুন জেলা, রাজ্যে মোট ৭-টি! মন্ত্রী হতে চলেছেন বাবুল সুপ্রিয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ জুলাই: পাঁচ বছর পর আরো একটি নতুন জেলা পাচ্ছে জঙ্গলমহল। নতুন ৭-টি জেলা পাচ্ছেন রাজ্যবাসী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। এর ফলে, রাজ্যে ২৩-টি থেকে জেলা বেড়ে হচ্ছে ৩০। বাঁকুড়া জেলাকে ভেঙে নতুন আরো একটি জেলা করা হচ্ছে। সেই জেলা হল- বিষ্ণুপুর। পোড়া মাটির দেশ ‘মন্দিরময়’ বিষ্ণুপুর-কে জেলা ঘোষণা করায় খুশি এলাকাবাসী। অন্যদিকে, বাকি ৬-টি নতুন জেলা হল- উত্তর চব্বিশ পরগণার বনগাঁ এবং বাগদাকে নিয়ে তৈরি ইছামতি; উত্তর ২৪ পরগণার বসিরহাট; দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন; নদীয়ার রানাঘাট; মুর্শিদাবাদ এর বহরমপুর এবং কান্দি (বা, জঙ্গিপুর)। এবার, ধাপে ধাপে নতুন এই জেলাগুলিতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গেছে।

বিষ্ণুপুর : (ছবি- উইকিপিডিয়া)

অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভায় বড়সড়রদ বদল আনতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ৪-৫ জন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁদের সংগঠনের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রিসভায় আসতে চলেছে অনেকগুলি নতুন মুখ। সূত্রের খবর অনুযায়ী, বাবুল সুপ্রিয় মন্ত্রী হতে পারেন। তাঁকে শিল্প দপ্তর বা তথ্য ও সংস্কৃতি দপ্তর দেওয়া হতে পারে। তাপস রায়, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশীষ চক্রবর্তী-রাও মন্ত্রী হতে পারেন। বাদ পড়তে চলেছেন পরেশ অধিকারী। সৌমেন মহাপাত্র-কে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকেও সেচমন্ত্রীত্ব থেকে বাদ দেওয়া হতে পারে! উল্লেখ্য যে, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে মুখ পুড়েছে রাজ্য সরকারেরও। সেই অস্বস্তি কাটিয়ে নতুনদের নিয়ে চলতে চাইছে তৃণমূল। মূলত, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে এবং পরামর্শ মেনেই মন্ত্রিসভায় এই রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই ধারণা রাজ্যের ওয়াকিবহাল মহলের।

মন্ত্রীসভায় আসতে চলছেন বাবুল সুপ্রিয় :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago