Recent

Paschim Medinipur: পরকীয়ার শাস্তি! গাছে বেঁধে যুগলকে মারধর, ভিডিও ভাইরাল হতেই শোরগোল জেলা জুড়ে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাওয়া যুগলকে গাছে বেঁধে মারধর করা হল পশ্চিম মেদিনীপুরে। আর, সেই ভিডিও ভাইরাল হল সমাজমাধ্যমে। ভিডিও সামনে আসতেই উত্তাল হল সমাজমাধ্যম। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিলেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। একদলের মতে, “আইন নিজেদের হাতে তুলে নিয়ে এমন মধ্যযুগীয় বর্বরতা দেখানোর কোন প্রয়োজন ছিল না!” আবার, অন্য দলের মতে, “বেশ করেছে! পরকীয়ার শাস্তি এমন হওয়াই উচিত।”

গাছে বেঁধে মারধর করা হয় ওই নেতাকে:

ঘটনাসূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকার বছর ৪৫-৫০’র এক তৃণমূল নেতার সঙ্গে ওই গ্রামেরই বছর তিরিশের এক গৃহবধূর বিবাহবহির্ভূত বা পরকীয়ার সম্পর্ক ছিল। শনিবার রাতে আপত্তিকর অবস্থায় তাঁরা ধরা পড়ে যান গ্রামবাসীদের হাতে। এরপরই, গ্রামবাসীরা তাঁদের দু’জনকে গাছে বেঁধে উত্তম-মধ্যম দিয়ে মাথায় ঘোল ঢেলে দেন বলে অভিযোগ। আর, সেই দৃশ্য ক্যামেরা-বন্দি করেন অনেকেই। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি বা ভিডিও ভাইরাল হতে শুরু করে সমাজ মাধ্যমে। খবর ছড়িয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর দাসপুর থানার পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে, পরকীয়ার বিষয় নিয়ে তৃণমূল নেতা বা দলীয় পতাকা-কে জড়িয়ে ওই নেতাকে চিহ্নিত করার বিষয়টিকে কড়া নিন্দা করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago