Recent

Paschim Medinipur: রেশনের সরকারি আটা মজুত হচ্ছে গোডাউনে, নতুন প্যাকেটে করে পৌঁছে যাচ্ছে দোকানে দোকানে! বিতর্ক পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: সরকারি রেশন সামগ্রী নিয়ে চলছে দেদার ব্যবসা। রেশনে দেওয়া সরকারি আটা, চাল ফড়েদের মাধ্যমে চলে আসছে আড়তদারের কাছে। আর, সেই রেশনে দেওয়া সরকারি আটা, চাল নিয়েই চলছে রমরমিয়ে ব্যবসা। গোডাউনে ভর্তি সরকারি আটা, চাল। সরকারি লেবেল লাগানো আটার প্যাকেট কেটে আটা মজুত করা হচ্ছে বড় বড় বস্তায়। লেবেল কাটার কাজে দৈনিক মজুরির ভিত্তিতে লাগানো হচ্ছে স্থানীয় শ্রমিকদের। প্রতিদিন সকালে আড়াইশো-তিনশো টাকা মজুরির ভিত্তিতে দু’তিন ঘন্টার ডিউটি করতে হয় শ্রমিকদের। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌর এলাকায় রাজ্য সড়কের ধারে বেশ কয়েকটি বড় বড় গোডাউন দেখা যাবে। আর, সেখানেই রমরমিয়ে ব্যবসা চলছে সরকারি আটা কেনা বেচার। ঢিল ছোঁড়া দূরত্বে আছে বিভিন্ন প্রশাসনিক দপ্তর। প্রশ্ন তাঁরা কি বিষয়টি জানেননা? নাকি, জেনেও প্রশাসন নীরব? কিন্তু, এই আটা আসছে কোথা থেকে?

সরকারি আটা:

খোঁজখবর নিয়ে জানতে পারা যায়, রেশনের মাধ্যমে যে আটা দেওয়া হয়, সেই আটা ঘুরপথে ফেরিওয়ালাদের মাধ্যমে বিক্রি করা হয়। তার পরে সেই আটা চলে আসে এই সমস্ত বড় বড় ব্যবসায়ীদের কাছে। তারা আবার সেই আটাকে মজুত করে, নতুন প্যাকেটে করে (সরকারি লেভেল বাদ দিয়ে) অন্যত্র পাঠায়। প্রশ্ন উঠছে এখানেই। সরকারি লেভেল লাগানো আটা এইভাবে বিক্রি হবে কেন? তাহলে কি বেশিরভাগ মানুষেরই এই রেশনের আটার প্রয়োজন নেই? দাবি উঠছে, নতুন করে ভাবুক সরকার। এদিকে, সরকারি রেশন সামগ্রী বিক্রির বিষয়টি নিয়ে প্রশাসন কি কিছুই জানেনা? নাকি জেনেও নিশ্চুপ? নাকি এই সমস্ত আড়তদারদের মাথার উপর বড় বড় প্রভাবশালীদের হাত আছে! আশ্চর্যের বিষয় হল, মেয়াদ উত্তীর্ণ রেশনের আটাও চলে যাচ্ছে অন্যত্র। প্রশ্ন উঠছে, সেই আটাই আবার ঘুরপথে আমার-আপনার বাড়িতে নামি-দামি প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে না তো? অন্যদিকে, সরকারি আটা বিক্রির বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই তিনি প্রথম শুনলেন। দ্রুত পুলিশ প্রশাসনকে বলবেন বিষয়টি দেখার জন্য।

ঢালা হচ্ছে অন্য প্যাকেটে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago