Midnapore News

Midnapore: তীব্র দাবদাহে তেতেপুড়ে যাওয়া মেদিনীপুর শহরে জল-ওআরএস-শরবত নিয়ে হাজির শাসকদলের নেতারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: শহর মেদিনীপুরের তাপমাত্রা আজ ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহ! হাওয়া অফিস জানিয়েছে, আরও দু’একদিন এমনই তীব্র গরম ভোগ করতে হবে জেলা তথা শহরবাসীকে। আর, সেই পরিস্থিতিতেই মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র ওল্ড এল.আই.সি মোড়ে ‘জলছত্র’-এর সূচনা হল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা ও শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। আজ (১৮ এপ্রিল), প্রথমদিন, পথচলতি মানুষের হাতে বিশুদ্ধ পানীয় জলের সাথে সাথেই তুলে দেওয়া হয় ORS, আমপান্না ও স্কোয়াশের শরবত, কলা প্রভৃতি।

মানুষের পাশে:

প্রচণ্ড এই দাবদাহে শহরবাসী তথা প্রতিদিন নানা প্রয়োজনে শহরে আসা হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আপাতত দিন সাতেকের জন্য এই ‘জলছত্র’ চালানো হবে বলেও তাঁরা জানান। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা নির্মাল্য চক্রবর্তী বলেন, “ভয়াবহ এই দাবদাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এই প্রচন্ড গরমে দূর দূরান্ত থেকে নানা প্রয়োজনে শহরে আসা মানুষজন একটু পানীয় জলের জন্য হাহাকার করেন, আমরা অনুভব করেছি। তাই, তাঁদের হাতে সামান্য পানীয় জল কিংবা ওআরএস তুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ।” এই কর্মসূচির নামও দেওয়া হয়েছে, ‘মানুষের পাশে’। মঙ্গলবার এর সূচনালগ্নে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মৌ রায় প্রমুখ। এই কর্মসূচির সাথে সাথেই শাসকদলের নেতা-নেত্রীরা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিবিআই এর নোটিশ পাঠানোরও তীব্র বিরোধিতা করা হয়। পোড়ানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকাও।

প্রতিবাদ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago